Skip to content

রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২

ধারা ৪৭মহানগরী এলাকা ত্যাগ করিতে ব্যর্থতা এবং অপসারণের পর পুনঃপ্রবেশ সম্পর্কে অনুসরণীয় কর্মপন্থা

বলবৎ

ধারা ৪৭

47. মহানগরী এলাকা ত্যাগ করিতে ব্যর্থতা এবং অপসারণের পর পুনঃপ্রবেশ সম্পর্কে অনুসরণীয় কর্মপন্থা (১) ধারা ৪০, ৪১ বা ৪২ এর অধীন যে ব্যক্তিকে মহানগরী এলাকা হইতে অপসারণের আদেশ দেওয়া হইয়াছে তিনি যদি- (ক) আদেশ মোতাবেক নিজেকে অপসারণ করিতে ব্যর্থ হন; অথবা (খ) অপসারণের পর, উপ-ধারা (২) এর অধীন পুলিশ কমিশনারের অনুমতি ছাড়াই আদেশে উল্লিখিত মেয়াদের মধ্যে উক্ত এলাকায় প্রবেশ করেন; তাহা হইলে পুলিশ কমিশনার তাহাকে গ্রেফতার করিয়া উক্ত এলাকার বাহিরে নির্দিষ্ট স্থানে অপসারণের ব্যবস্থা করিতে পারিবেন৷ (২) ধারা ৪০, ৪১ বা ৪২ এর অধীন আদেশপ্রাপ্ত কোন ব্যক্তিকে পুলিশ কমিশনার তত্কর্তৃক আরোপিত শর্ত সাপেক্ষে মহানগরী এলাকায় অস্থায়ীভাবে প্রবেশের অনুমতি দিতে পারিবেন এবং তাহাকে জামানতসহ বা জামানত ছাড়া আরোপিত শর্ত পালন নিশ্চিত করার স্বার্থে মুচলেকা দিতে নির্দেশ দিতে পারেন৷ (৩) পুলিশ কমিশনার অনুরূপ যে কোন অনুমতি যে কোন সময় বাতিল করিতে পারিবেন৷ (৪) ব্যক্তি উপ-ধারা (২) এর অধীনে মহানগরী এলাকায় প্রত্যাবর্তন করার অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, অনুমতিতে উল্লিখিত মেয়াদ শেষে অথবা অনুরূপ অনুমতির মেয়াদ শেষ হওয়ার পূর্বে বাতিল করা হইলে অনুরূপ বাতিলের সংগে সংগে নিজেকে মহানগরী এলাকার বাহিরে অপসারণ করিবেন এবং নূতন অনুমতি ব্যতীত ধারা ৪০, ৪১ বা ৪২ এর অধীন অসম্পূর্ণ মেয়াদ পূর্তি না হইলে মহানগরী এলাকায় প্রবেশ বা ফিরিয়া আসিবেন না৷ (৫) অনুরূপ ব্যক্তি আরোপিত কোন শর্ত পূরণে ব্যর্থ হইলে অথবা শর্তানুসারে নিজেকে অপসারণ না করিলে অথবা অপসারণের পরে বিনা অনুমতিতে পুনঃপ্রবেশ করিলে, পুলিশ কমিশনার তাহাকে গ্রেফতার করিয়া মহানগরীর এলাকার বাহিরে যে কোন নির্ধারিত স্থানে অপসারণ করিতে পারিবেন৷

End of ধারা ৪৭.

সূচিপত্র দেখুন: রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২