রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২
ধারা ৫২নিয়োগপত্র, প্রভৃতি ফেরত্ দিতে গাফিলতি বা অস্বীকৃতি জ্ঞাপনের দণ্ড
বলবৎ
ধারা ৫২
52. নিয়োগপত্র, প্রভৃতি ফেরত্ দিতে গাফিলতি বা অস্বীকৃতি জ্ঞাপনের দণ্ড কোন পুলিশ কর্মকর্তা বাহিনীর সহিত সম্পর্ক ছিন্ন হওয়ার অব্যবহিত পরে তাহার নিয়োগপত্র, অস্ত্র, পোশাক ও অন্যান্য দ্রব্য ফেরত দিতে ইচ্ছাকৃতভাবে গাফিলতি বা অস্বীকার করিলে, তিনি তিন মাস পর্যন্ত কারাদণ্ড অথবা পাঁচশত টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷