রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২
ধারা ৬৬পুলিশ কর্মকর্তার নির্দেশ পালনে ব্যর্থ হওয়ার দণ্ড
বলবৎ
ধারা ৬৬
66. পুলিশ কর্মকর্তার নির্দেশ পালনে ব্যর্থ হওয়ার দণ্ড কোন ব্যক্তি যদি এই আইনের অধীন কর্তব্য পালনের প্রসংগে, বা প্রয়োজনে প্রদত্ত পুলিশ কর্মকর্তার কোন যুক্তিসংগত নির্দেশ পালনে ব্যর্থ হন, তাহা হইলে তিনি একশত টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন৷