রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২
ধারা ৮১শান্তিভংগের উস্কানীদানের উদ্দেশ্যে দুর্ব্যবহারের দণ্ড
বলবৎ
ধারা ৮১
81. শান্তিভংগের উস্কানীদানের উদ্দেশ্যে দুর্ব্যবহারের দণ্ড কোন ব্যক্তি শান্তিভংগের উস্কানীদানের উদ্দেশ্যে কোন রাস্তায় বা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে ভীতিমূলক, গালি-গালাজ-পূর্ণ বা অপমানজনক শব্দ ব্যবহার করিলে এবং তদ্বারা শান্তিভংগের কারণ সৃষ্টি করিলে, তিনি দুইশত টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন৷