Skip to content

রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২

ধারা ৮৯সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে সন্দেহজনক চলাফেরার দণ্ড

বলবৎ

ধারা ৮৯

89. সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে সন্দেহজনক চলাফেরার দণ্ড কোন ব্যক্তিকে সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে নিম্নবর্ণিত অবস্থায় পাওয়া গেলে, সেই ব্যক্তি এক বত্সর পর্যন্ত কারাদণ্ড বা দুই হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডনীয় হইবেন, যথা:- (ক) সন্তোষজনক কারণ ছাড়া, কোন মারাত্মক অস্ত্রে সজ্জিত; অথবা (খ) সন্তোষজনক কারণ ছাড়া, মুখ ঢাকা অথবা ছদ্মবেশে; অথবা (গ) সন্তোষজনক কারণ ছাড়া, কোন বাসগৃহে বা অন্য কোন গৃহে; অথবা কোন নৌকায়, জলযানে বা যানবাহনে; অথবা (ঘ) সন্তোষজনক কারণ ছাড়া, কোন রাস্তায়, প্রাংগণে বা অন্য স্থানে শায়িত বা ঘুরাফেরা করিতে; অথবা (ঙ) সন্তোষজনক কারণ ছাড়া, ঘরের দরজা ভাংগার যন্ত্র কাছে রাখা অবস্থায়৷

End of ধারা ৮৯.

সূচিপত্র দেখুন: রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২