রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২
ধারা ৯২হাসপাতাল প্রভৃতি স্থানে মদ ইত্যাদি লইয়া প্রবেশ করার দণ্ড
বলবৎ
ধারা ৯২
92. হাসপাতাল প্রভৃতি স্থানে মদ ইত্যাদি লইয়া প্রবেশ করার দণ্ড কোন ব্যক্তি কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোন হাসপাতালে বা কারাগারে মদ বা মাদক জাতীয় কোন দ্রব্য লইয়া প্রবেশ করিলে বা প্রবেশ করার চেষ্টা করিলে, অথবা যেখানে নিয়মানুবর্তী কোন বাহিনী অবস্থান করিতেছে এইরূপ কোন ব্যারাকে বা গৃহে অথবা কোন শিক্ষা প্রতিষ্ঠানে মদ বা মাদক জাতীয় কোন দ্রব্য লইয়া গেলে বা লইয়া যাইবার চেষ্টা করিলে, তিনি তিন মাস পর্যন্ত কারাদণ্ড অথবা পাঁচশত টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন, এবং অনুরূপ মদ, স্পিরিট বা মাদক জাতীয় দ্রব্য সরকার কর্তৃক বাজেয়াপ্ত হইবে৷