রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২
প্রথম তফসিল২৮৪ রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২
বলবৎ
প্রথম তফসিল
প্রথম তফসিল ২৮৪ রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২ ১১৪। বিধি প্রণয়নের ক্ষমতা.— এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবেন। ১১৫। কতিপয় আইনের সংশোধনী.— তৃতীয় তফসিলের কলাম ২-এ উল্লিখিত আইনগুলি একই তফসিলের কলাম ৩-এ উল্লিখিতভাবে সংশোধন করা হইল। ১১৬। রহিতকরণ ও হেফাজত.— (১) রাজশাহী মহানগরী পুলিশ অধ্যাদেশ, ১৯৯২ (১৯৯২ সনের ৪ নং অধ্যাদেশ) এতদদ্বারা রহিত করা হইল। (২) অনুরূপ রহিতকরণ সত্ত্বেও রহিত অধ্যাদেশের অধীন কৃত কোন কাজ-কর্ম বা গৃহীত কোন ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।