Skip to content

জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট আইন, ১৯৯২

ধারা ২২ন্যাশনাল ইনষ্টিটিউট অব লোকাল গভর্ণমেন্ট বাতিল ইত্যাদি

বলবৎ

ধারা ২২

22. ন্যাশনাল ইনষ্টিটিউট অব লোকাল গভর্ণমেন্ট বাতিল ইত্যাদি (১) ইনষ্টিটিউট প্রতিষ্ঠার সংগে সংগে রিজুলিউশন নং এম-১৩/এল জি আই-২/৬৯/৫৮৪, তারিখ ২১শে জুন, ১৯৬৯ বাতিল হইয়া যাইবে৷ (২) উক্ত রিজুলিউশনের বাতিল হইবার সংগে সংগে- (ক) উক্ত রিজুলিউশনের অধীন গঠিত লোকাল গভর্ণমেন্ট ইনষ্টিটিউট (ন্যাশনাল ইনষ্টিটিউট অব লোকাল গভর্ণমেন্ট), অতঃপর উক্ত প্রতিষ্ঠান বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) উক্ত প্রতিষ্ঠানের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার ইনষ্টিটিউটে হস্তান্তরিত হইবে এবং ইনষ্টিটিউট উহার অধিকারী হইবে; (গ) বিলুপ্ত হইবার পূর্বে উক্ত প্রতিষ্ঠানের যে সকল ঋণ, দায় এবং দায়িত্ব ছিল তাহা ইনষ্টিটিউটের ঋণ, দায় এবং দায়িত্ব হইবে; (ঘ) উক্ত প্রতিষ্ঠান কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা-মোকদ্দমা ইনষ্টিটিউট কর্তৃক বা ইনষ্টিটিউটের বিরুদ্ধে দায়েরকৃত মামলা-মোকদ্দমা বলিয়া গণ্য হইবে; (ঙ) উক্ত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারী ইনষ্টিটিউটে বদলী হইবেন এবং তাঁহারা ইনষ্টিটিউট কর্তৃক নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং এইরূপ বদলীর পূর্বে তাঁহারা যে শর্তে চাকুরীতে নিয়োজিত ছিলেন, ইনষ্টিটিউট কর্তৃক পরিবর্তিত না হওয়া পর্যন্ত সেই একই শর্তে তাঁহারা ইনষ্টিটিউটের চাকুরীতে নিয়োজিত থাকিবেন৷

End of ধারা ২২.

সূচিপত্র দেখুন: জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট আইন, ১৯৯২