Skip to content

জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট আইন, ১৯৯২

ধারা ৫পরিচালনা বোর্ড

বলবৎ

ধারা ৫

5. পরিচালনা বোর্ড পরিচালনা বোর্ড নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়- সভাপতি; (খ) প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়- সহ-সভাপতি; (গ) স্থানীয় সরকার মন্ত্রণালয় বা বিভাগের সচিব-সদস্য; (ঘ) সংস্থাপন মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব এর পদমর্যাদা সম্পন্ন উহার একজন কর্মকর্তা; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব এর পদমর্যাদা সম্পন্ন উহার একজন কর্মকর্তা; (চ) পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব এর পদমর্যাদা সম্পন্ন উহার একজন কর্মকর্তা; (ছ) বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক মনোনীত উহার একজন প্রতিনিধি; (জ) মহাপরিচালক, ব্যবস্থাপনা উন্নয়ন কেন্দ্র; (ঝ) মহাপরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী, কুমিল্লা; (ঞ) ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা; (ট) সরকার কর্তৃক মনোনীত চারটি স্থানীয় সরকারের চারজন প্রতিনিধি; (ঠ) প্রকৌশল উপদেষ্টা, স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরো; (ড) ইনষ্টিটিউটের মহাপরিচালক, যিনি উহার সচিবও হইবেন৷

End of ধারা ৫.

সূচিপত্র দেখুন: জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট আইন, ১৯৯২