Skip to content

জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট আইন, ১৯৯২

ধারা ৮বোর্ডের সভা

বলবৎ

ধারা ৮

8. বোর্ডের সভা (১) বোর্ড প্রতি দুইমাসে কমপক্ষে একবার সভায় মিলিত হইবে এবং সভার তারিখ, সময় ও স্থান সভাপতি কর্তৃক স্থিরকৃত হইবে৷ (২) বোর্ডের সভায় কোরামের জন্য উহার মোট সদস্য-সংখ্যার অন্যুন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মুলতবী সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না৷ (৩) সভাপতি বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাঁহার অনুপস্থিতিতে তত্কর্তৃক মনোনীত কোন সদস্য সভাপতিত্ব করিবেন৷ (৪) প্রত্যেক সদস্যের একটি ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে৷ (৫) শুধু কোন সদস্য পদে শূন্যতা বা বোর্ড গঠনে ত্রুটি থাকিবার কারণে ইনষ্টিটিউটের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তত্সম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না৷

End of ধারা ৮.

সূচিপত্র দেখুন: জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট আইন, ১৯৯২