Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “অধিভুক্ত কলেজ” অর্থ এই আইন, সংবিধি এবং বিশ্ববিদ্যালয় রেগুলেশনের বিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত এবং অধিভুক্ত স্নাতক, স্নাতক-সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী পর্যায়ের কোন কলেজ; (খ) “অংগীভূত কলেজ” অর্থ এই আইন, সংবিধি এবং বিশ্ববিদ্যালয় দ্বারা এইরূপ স্বীকৃত কোন কলেজ; (গ) “অর্ডার” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P. O. No. 10 of 1973); (ঘ) “অধ্যক্ষ” অর্থ অধিভুক্ত এবং অংগীভূত কলেজের প্রধান; (ঙ) “অর্থ কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি; (চ) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (ছ) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ১৯ এর অধীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ; (জ) “কমিশন” অর্থ অর্ডার এর দ্বারা গঠিত University Grants Commission of Bangladesh; (ঝ) “কলেজ” অর্থ অধিভুক্ত ও অংগীভূত ডিগ্রী কলেজ; (ঞ) “কেন্দ্র” অর্থ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এবং কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র; (ট) “কলেজ শিক্ষক” অর্থ কলেজের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রভাষক অথবা এমন কোন ব্যক্তি যিনি কলেজে শিক্ষাদানের জন্য নিয়োগপ্রাপ্ত হইয়াছেন; (ঠ) “গভর্ণিং বডি” অর্থ কলেজের গভর্ণিং বডি; (ড) “চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর; (ঢ) “ডীন” অর্থ স্কুল বা কেন্দ্রের প্রধান; (ণ) “পরিকল্পনা ও উন্নয়ন কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটি; (ত) “বিশ্ববিদ্যালয়” অর্থ এই আইন দ্বারা স্থাপিত জাতীয় বিশ্ববিদ্যালয় (National University); (থ) “বোর্ড অব ডাইরেক্টরস্‌” অর্থ একটি স্কুল ও কেন্দ্রের বোর্ড অব ডাইরেক্টরস্‌; (দ) “বিশ্ববিদ্যালয় শিক্ষক” অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক বা প্রভাষক অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত কোন ব্যক্তি; (ধ) “ভাইস-চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর; (ন) “সংবিধি”, “বিশ্ববিদ্যালয় রেগুলেশন” ও “প্রবিধান” অর্থ যথাক্রমে এই আইনের অধীনে প্রণীত সংবিধি, বিশ্ববিদ্যালয় রেগুলেশন ও প্রবিধান; (প) “সিনেট” অর্থ বিশ্ববিদ্যালয়ের সিনেট; (ফ) “সিন্ডিকেট” অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট; (ব) “স্কুল” অর্থ এই বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল; (ভ) “হোষ্টেল” অর্থ কলেজের ছাত্রাবাস৷

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২