ধারা ৩১অর্থ কমিটি
ধারা ৩১
31. অর্থ কমিটি (১) বিশ্ববিদ্যালয়ের একটি অর্থ কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) সিন্ডিকেট কর্তৃক বার্ষিক আবর্তনক্রমে মনোনীত একজন ডীন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক বার্ষিক আবর্তনক্রমে মনোনীত একজন অধ্যাপক; (চ) সরকার কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিবের পদমর্যাদা সম্পন্ন একজন সরকারী কর্মকর্তা; (ছ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত কলেজের একজন অধ্যক্ষ; (২) অর্থ ও হিসাব পরিচালক অর্থ কমিটির সচিবের দায়িত্ব পালন করিবেন; (৩) অর্থ কমিটির মনোনীত কোন সদস্য দুই বত্সর মেয়াদে তাঁহার পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, তাঁহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাঁহার পদে বহাল থাকিবেন৷ (৪) অর্থ কমিটি- (ক) বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয়ের তত্ত্বাবধান করিবে; (খ) বিশ্ববিদ্যালয়ের অর্থ, তহবিল, সম্পদ ও হিসাব নিকাশ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ দান করিবে; (গ) সংবিধি দ্বারা নির্ধারিত বা ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবে৷