Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২

ধারা ৩৪মঞ্জুরী, ইত্যাদি

বলবৎ

ধারা ৩৪

34. মঞ্জুরী, ইত্যাদি (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার অথবা কমিশন বিশ্ববিদ্যালয়কে প্রতি বত্সর প্রয়োজনীয় অর্থ মঞ্জুরী প্রদান করিবে৷ (২) সরকার বা কমিশনের মঞ্জুরী ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উত্স হইতে প্রাপ্ত সম্পদ সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় উহার বার্ষিক বাজেট প্রস্তুত করিবে৷ (৩) ব্যয় বিধি ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে কমিশন কর্তৃক প্রদত্ত পরামর্শ বিশ্ববিদ্যালয় মানিয়া চলিবে৷ (৪) বিশ্ববিদ্যালয় কমিশনকে উহার চাহিদা মোতাবেক তথ্য, প্রতিবেদন ও পরিসংখ্যান সরবরাহ করিবে৷

End of ধারা ৩৪.

সূচিপত্র দেখুন: জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২