Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২

তফসিলতফসিল

বলবৎ

তফসিল

তফসিল

তফসিল, ক্রমিক ৫৩

৫৩। অবসরভাতা ও ভবিষ্য তহবিল ইত্যাদি.— সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি এবং শর্তাবলী সাপেক্ষে, বিশ্ববিদ্যালয় উহার শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীর কল্যাণার্থে যেইরূপ সমীচীন মনে করিবে সেইরূপ অবসরভাতা, গোষ্ঠীবীমা, কল্যাণ তহবিল গঠন বা আনুতোষিক প্রদানের ব্যবস্থা করিতে পারিবে।

তফসিল, ক্রমিক ৫৪

৫৪। অসুবিধা দূরীকরণ.— বিশ্ববিদ্যালয়ের কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে অথবা উহার কোন কর্তৃপক্ষের প্রথম বৈঠকের ব্যাপারে বা এই আইনের বিধানাবলী প্রথম কার্যকর করার ক্ষেত্রে কোন অসুবিধা দেখা দিলে, বিশ্ববিদ্যালয়ের সকল কর্তৃপক্ষ গঠিত হইবার পূর্বে যে কোন সময় উক্ত অসুবিধা দূরীকরণ সমীচীন বা প্রয়োজনীয় বলিয়া চ্যান্সেলর এর নিকট প্রতীয়মান হইলে তিনি, আদেশ দ্বারা, এই আইন ও সংবিধির সহিত যতদূর সম্ভব সংগতি রক্ষা করিয়া যে কোন পদে নিয়োগ দান বা অন্য কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন এবং এই প্রকার প্রত্যেকটি আদেশ এইরূপ কার্যকর হইবে যেন উক্ত নিয়োগদান ও ব্যবস্থা গ্রহণ এই আইনের বিধান অনুসারে করা হইয়াছে।

তফসিল, ক্রমিক ৫৫

৫৫। ক্রান্তিকালীন বিধান.— এই আইন বা আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন, যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় দেশের সকল ডিগ্রী কলেজের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ না করে ততদিন পর্যন্ত ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখ্‌তিয়ারাধীন কলেজের উপর উহাদের স্ব স্ব এখ্‌তিয়ার বহাল থাকিবে। তফসীল [ধারা ৪৫ (২) দ্রষ্টব্য] বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি

তফসিল, ক্রমিক ১

১। সংজ্ঞা.— বিষয় ও প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই সংবিধিতে- (ক) "আইন" অর্থ জাতীয় বিশ্ববিদ্যালয় ( National Unirersity ) আইন, ১৯৯২ (১৯৯২ সনের ৩৭ নং আইন); (খ) "সিনেট", "সিন্ডিকেট", "একাডেমিক কাউন্সিল", "কর্মকর্তা", "কর্তৃপক্ষ", "অধ্যাপক", "সহযোগী অধ্যাপক", "সহকারী অধ্যাপক", "প্রভাষক", "কলেজ শিক্ষক" অর্থ যথাক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট একাডেমিক কাউন্সিল, কর্মকর্তা, কর্তৃপক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, এবং এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বা অংগীভূত কলেজের শিক্ষক বুঝাইবে।

তফসিল, ক্রমিক ২

২। অধিভুক্তি.— (১) বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি প্রার্থী কোন কলেজের আবেদন নির্ধারিত ফরমে যে শিক্ষা বৎসর হইতে অধিভুক্তি কার্যকর করার আবেদন করা হইয়াছে উহার পরবর্তী শিক্ষা বৎসরের অক্টোবর মাসের ১৫ তারিখের মধ্যে রেজিস্ট্রারের নিকট পেশ করিতে হইবে এবং সিন্ডিকেটকে এই মর্মে সন্তুষ্ট করিতে হইবে যে,- (ক) কলেজটি একটি গভর্ণিং বডির ব্যবস্থাধীন থাকিবে; (খ) কলেজটির শিক্ষকগণের সংখ্যা, যোগ্যতা এবং কার্যকালের শর্তাবলী এইরূপ যে, কলেজ কর্তৃক গৃহীত শিক্ষাক্রম, শিক্ষাদান ও প্রশিক্ষণের ব্যবস্থার জন্য ইহা যথেষ্ট হইবে এবং ইহাতে টিউটরিয়াল ও ব্যবহারিক শিক্ষাদানের পর্যাপ্ত ব্যবস্থা রহিয়াছে; (গ) কলেজটি যে ভবনে অবস্থিত উহা যথোপযোগী এবং উহাতে কলেজের সকল.— একাডেমিক ও প্রশাসনিক কর্মে ব্যবহারের জন্য প্রয়োজনীয় স্থান সংকুলান হইবে; (ঘ) যে সকল ছাত্র ছাত্রী তাহাদের পিতামাতার সহিত বসবাস করিবে না তাহাদের জন্য কলেজ হোষ্টেল বা কলেজ কর্তৃক অনুমোদিত বাসস্থানে বসবাসের ব্যবস্থা করিয়াছে এবং ছাত্রদের খেলাধুলা ও শরীরচর্চাসহ তাহাদের দৈহিক ও সাধারণ কল্যাণের ব্যবস্থা রহিয়াছে এবং কলেজ ক্যাম্পাসে ছাত্র ও শিক্ষকদের মধ্যে অনানুষ্ঠানিকভাবে দেখা সাক্ষাতের সুযোগও রহিয়াছে; (ঙ) বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত সময়কালের মধ্যে কলেজে এমন একটি গ্রন্থাগারের ব্যবস্থা করা হইবে যাহা প্রতিদিন নিয়মিত সময়ের জন্য খোলা থাকিবে যেখানে ছাত্র ও ছাত্রীরা ক্লাস করার ফাঁকে ফাঁকে বা অবসর সময়ে লেখাপড়া করিতে পারিবে বা যেখান হইতে তাহারা নির্ধারিত সময়ের জন্য বই-পুস্তক বাড়ীতে ব্যবহারের জন্য গ্রহণ করিতে পারিবে; (চ) পরীক্ষামূলক বিজ্ঞানের কোন শাখায় অধিভুক্তির আবেদনের ক্ষেত্রে উক্ত শাখায় শিক্ষাদানের জন্য যথাযথভাবে যন্ত্রপাতি সজ্জিত পরীক্ষাগার বা যাদুঘরের ব্যবস্থা করা হইয়াছে বা করা হইবে; (ছ) কলেজ চত্বর বা হষ্টেল এলাকায় বা উহার সন্নিকটে অধ্যক্ষ এবং কিছু সংখ্যক শিক্ষকের বাসস্থানের জন্য যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করা হইবে; (জ) কলেজের আর্থিক সংগতি উহার অব্যাহত রক্ষণাবেক্ষণ এবং দক্ষ পরিচালনার জন্য যথেষ্ট হইবে; (ঝ) কলেজটিকে অধিভুক্তি দানের ফলে উহার পার্শ্ববর্তী এলাকায় পূর্ব হইতে অবস্থিত অন্য কোন অধিভুক্তি কলেজ বা কলেজসমূহের স্বার্থ ক্ষুণ্ন.— হইবে না। (২) আবেদনপত্রে আরও নিশ্চয়তাদান করিতে হইবে যে, কলেজটি অধিভুক্তি হওয়ার পর উহার ব্যবস্থাপনা বা শিক্ষকগণের মধ্যে কোন পরিবর্তন করা হইলে অথবা.— অন্য যে কোন পরিবর্তন করা হইলে তাহা তাৎক্ষণিকভাবে সিন্ডিকেটকে অবহিত করা হইবে। (৩) উপ-অনুচ্ছেদ (১) অনুযায়ী আবেদনপত্র প্রাপ্তির পর, সিন্ডিকেট- (ক) উক্ত উপ-অনুচ্ছেদে বর্ণিত বিষয়াবলী এবং অন্যান্য যে সকল বিষয় প্রয়োজনীয় ও প্রাসংগিক বলিয়া গণ্য হইতে পারে সেই সকল বিষয় সম্পর্কে স্থানীয়ভাবে তদন্ত অনুষ্ঠানের জন্য তৎকর্তৃক মনোনীত কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নির্দেশ দিবে; (খ) প্রয়োজনীয় অন্যান্য তদন্তের ব্যবস্থা করিবে; এবং (গ) সম্পূর্ণ একাডেমিক বিবেচনায় এই আবেদনপত্র মঞ্জুর করা হইবে বা করা হইবে না সেই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করিবে। (৪) সিন্ডিকেট প্রত্যেক অধিভুক্ত কলেজের জন্য প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষকের সংখ্যা এবং শিক্ষাদানের পর্যায় ও পরিধি নির্ধারণ করিবে। (৫) সিন্ডিকেট কলেজ শিক্ষকগণের চাকুরীর শর্তাবলী বিষয়ে সময় সময় নির্দেশ দান করিতে পারিবে। (৬) সাধারণতঃ কোন কলেজকে ভূতাপেক্ষ অধিভুক্তি মঞ্জুর করা হইবে না।

তফসিল, ক্রমিক ৩

৩। পরিদর্শন ও প্রতিবেদন.— (১) সিন্ডিকেট কোন সময় কোন প্রতিবেদন, রিটার্ন বা অন্য কোন তথ্য চাহিলে প্রত্যেক অধিভুক্ত কলেজ তাহা সরবরাহ করিতে বাধ্য থাকিবে। (২) প্রত্যেক অধিভুক্তি কলেজ কলেজ-পরিদর্শক অথবা ভাইস-চ্যান্সেলর বা সিন্ডিকেট কর্তৃক নিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক নিয়মিতভাবে পরিদর্শিত হইবে।

তফসিল, ক্রমিক ৪

৪। গভর্ণিং বডি.— (১) প্রত্যেক অধিভুক্ত কলেজ সর্বসাধারণের শিক্ষা প্রতিষ্ঠান হইবে। (২) প্রত্যেক অধিভুক্ত কলেজ একটি গভর্ণিং বডি দ্বারা পরিচালিত হইবে এবং উহার গঠন সংবিধি ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নিয়ন্ত্রিত হইবে।

তফসিল, ক্রমিক ৫

৫। নির্বাচনী বোর্ড.— (১) রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, গ্রন্থাগারিক, পরীক্ষা নিয়ন্ত্রক, অর্থ ও হিসাব পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এবং সমমর্যাদা সম্পন্ন অন্যান্য কর্মকর্তা নিয়োগের জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে নির্বাচনী বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস-চ্যান্সেলর (বার্ষিক আবর্তনের ভিত্তিতে); (গ) ভাইস-চ্যান্সেলরের সুপারিশক্রমে চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন বিশেষজ্ঞ; (ঘ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার একজন অবৈতনিক সদস্য; (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন ডীন (বার্ষিক আবর্তনের ভিত্তিতে)। (২) অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক নিয়োগের জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে নির্বাচনী বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস-চ্যান্সেলর (বার্ষিক আবর্তনের ভিত্তিতে); (গ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত তিনজন বিশেষজ্ঞ; (ঘ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত একজন ডীন (বার্ষিক আবর্তনের ভিত্তিতে); (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার একজন অবৈতনিক সদস্য। (৩) অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক ব্যতীত অন্যান্য শিক্ষক পদে নিয়োগের জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে নির্বাচনী বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস-চ্যান্সেলর (বার্ষিক আবর্তনের ভিত্তিতে); (গ) স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডীন; (ঘ) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ এবং গবেষণা কেন্দ্রের ডীন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত একজন বিশেষজ্ঞ। (৪) উপ-অনুচ্ছেদ (১), (২) ও (৩) এ উল্লিখিত শিক্ষক, কর্মকর্তা ইত্যাদি ব্যতীত বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা পদে নিয়োগের জন্য নির্বাচনী বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর বা তাঁহার মনোনীত প্রো-ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) একজন ডীন (বার্ষিক আবর্তনের ভিত্তিতে); (গ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত দুইজন সিন্ডিকেট সদস্য তন্মধ্যে অন্ততঃ একজন অবৈতনিক সিন্ডিকেট সদস্য হইবেন; (ঘ) সরকারের মনোনীত একজন সরকারী কর্মকর্তা যিনি কমপক্ষে যুগ্ম-সচিবের পদমর্যাদা সম্পন্ন হইবেন; (ঙ) রেজিস্ট্রার, যিনি উহার সচিবও হইবেন। (৫) নির্বাচনী বোর্ডের মনোনীত সদস্যগণ তিন বৎসরের মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, তাঁহাদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহাদের স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাঁহারা স্ব স্ব পদে বহাল থাকিবেন। (৬) যদি নির্বাচনী বোর্ডের সুপারিশের সহিত সিন্ডিকেট একমত না হয় তাহা হইলে বিষয়টি পুনর্বিবেচনার জন্য নির্বাচনী বোর্ডের নিকট ফেরত পাঠানো হইবে এবং ইহাতেও ঐক্যমত প্রতিষ্ঠিত না হইলে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি চ্যান্সেলরের সমীপে প্রেরণ করিতে হইবে। (৭) বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে উচ্চতর প্রারম্ভিক বেতন প্রদানের বিষয়ে নির্বাচনী বোর্ড সিন্ডিকেটের নিকট সুপারিশ করিতে পারিবে। (৮) সিন্ডিকেট তৎকর্তৃক নির্ধারিত ব্যবস্থা ও শর্ত সাপেক্ষে নির্বাচনী বোর্ডের সুপারিশ অনুযায়ী একজন বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ও শিক্ষকতা পদে নিয়োগের প্রস্তাব করিতে পারিবে। ডীন ৬। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের মধ্য হইতে কৃতিত্ব ও শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে সিন্ডিকেট কর্তৃক ভাইস-চ্যান্সেলরের সুপারিশক্রমে, চার বৎসরের জন্য একজন ডীন নিযুক্ত হইবেন এবং তিনি পুনঃনিয়োগের জন্য বিবেচিত হইতে পারিবেন। ডীন স্কুল ও কেন্দ্রের সার্বক্ষণিক একাডেমিক ও নির্বাহী কর্মকর্তা হইবেন এবং ভাইস-চ্যান্সেলরের সার্বিক নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে নিজ প্রতিষ্ঠানের প্রশাসন পরিচালনা এবং প্রোগ্রাম বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন। স্কুল ৭। (১) সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সাধারণ তত্ত্বাবধানের আওতায় স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল অধিভুক্ত কলেজের ব্যাপারে নিম্নরূপ দায়িত্ব পালন করিবে, যথা:- (ক) শিক্ষা ও শিক্ষাদান কার্যক্রম সংগঠন এবং তত্ত্বাবধান; (খ) সিলেবাস ও কোর্স নির্ধারণ; (গ) পাঠক্রম ও পাঠ্যসূচী মূল্যায়ন, আধুনিকীকরণ এবং প্রয়োজনবোধে পরিবর্তন ও পুনর্বিন্যাস; (ঘ) শিক্ষাদানের মান নির্ধারণ এবং নির্ধারিত মান সংরক্ষণ; (ঙ) শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তঃকলেজ সহযোগিতায় উৎসাহ দান এবং শিক্ষার গুণগত উৎকর্ষতা বৃদ্ধি ও সংহতকরণে পদক্ষেপ গ্রহণ; (চ) স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণকল্পে সহায়ক অন্যান্য দায়িত্ব সম্পাদন। (২) স্কুলের প্রশাসন একটি বোর্ড অব ডাইরেক্টরস্ এর উপর ন্যস্ত থাকিবে এবং বোর্ড অব ডাইরেক্টরস্ নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) স্কুলের.— ডীন, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) ভাষা,.— মানবিক বিদ্যা, সমাজ বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা প্রশাসন, প্রকৃতি বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, জীব বিজ্ঞান, আইন এবং কম্পিউটার ও প্রযুক্তি.— বিজ্ঞান ডিসিপ্লিনের প্রত্যেকটি হইতে দ্বিবার্ষিক আবর্তনক্রমে জ্যেষ্ঠতার ভিত্তিকে একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক; (গ) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডীন; (ঘ) কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডীন; (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত অধিভুক্ত কলেজের দুইজন কলেজ অধ্যাপক। (৩) এই স্কুলের যথাযথ পরিচালনার জন্য সিন্ডিকেট উহার বোর্ড অব ডাইরেক্টরস্‌কে বিশেষ করিয়া নিম্নলিখিত ক্ষমতাসহ, প্রয়োজনীয় প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা অর্পণ করিতে পারিবে, যথা:- (ক) ডীন কর্তৃক প্রণীত স্কুলের বার্ষিক প্রোগ্রাম ও বাজেট বিবেচনা এবং অনুমোদন, বাতিল বা বোর্ডের সুপারিশ অনুযায়ী পরিবর্তনের জন্য ডীনের নিকট প্রত্যর্পণ; (খ) স্কুলের.— যথাযথ সংগঠন ও প্রশাসনের জন্য প্রয়োজনীয় প্রবিধান প্রণয়ন। (৪) স্কুলের একটি বোর্ড অব ষ্টাডিজ থাকিবে এবং উহা নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) স্কুলের ডীন, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) দ্বিবার্ষিক আবর্তনক্রমে স্কুলের অন্তর্ভুক্ত ডিসিপ্লিন সমূহের প্রত্যেকটি হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক: তবে শর্ত.— থাকে যে, বিশেষ ক্ষেত্র ব্যতিরেকে একই অধ্যাপক বা সহযোগী অধ্যাপক একই সময়ে বোর্ড অব ডাইরেক্টরস্ এবং বোর্ড অব ষ্টাডিজ এর সদস্য হইতে পারিবেন না; (গ) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডীন; (ঘ) কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডীন; (ঙ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত দশজন কলেজ অধ্যাপক বা সহযোগী অধ্যাপক যাঁহারা এইরূপে মনোনীত হইবেন যাহাতে দেশের প্রত্যেক প্রশাসনিক বিভাগে অবস্থিত কলেজসমূহ হইতে যথাসম্ভব সমান প্রতিনিধিত্ব নিশ্চিত হইবে এবং কোন একটি বিষয় হইতে একাধিক শিক্ষক মনোনীত হইবেন না; (চ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত তিনজন বিশ্ববিদ্যালয় শিক্ষক। (৫) এই বোর্ড অব ষ্টাডিজের সদস্যগণ দুই বৎসর মেয়াদের জন্য তাঁহাদের পদে, মনোনীত হওয়ার সময় যে পদে ছিলেন সেই পদে অধিষ্ঠিত থাকা সাপেক্ষে, সদস্য পদে বহাল থাকিবেন। (৬) বোর্ড অব ষ্টাডিজ বিশেষ করিয়া পাঠক্রম ও পাঠ্যসূচী নির্ধারণ, পরীক্ষকদের প্যানেল সুপারিশকরণ এবং বিভিন্ন কোর্সে ভর্তি, পরীক্ষায় অংশগ্রহণ ও ডিগ্রীর জন্য পালনীয় একাডেমিক শর্তাবলী সম্পর্কে একাডেমিক কাউন্সিলের বিবেচনার জন্য প্রবিধান প্রণয়ন করিবে। (৭) কোন বিশেষ বিষয় বা বিষয়সমূহের জন্য পাঠক্রম ও পাঠ্যসূচী প্রণয়নের উদ্দেশ্যে সহযোগিতা ও পরামর্শ দানের জন্য বোর্ড বিভিন্ন কমিটি অব কোর্সেস এন্ড ষ্টাডিজ নিয়োগ করিতে পারিবে।

তফসিল, ক্রমিক ৮

৮। স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র.— (১) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সাধারণ তত্ত্বাবধানের আওতায়:- (ক) অধিভুক্ত কলেজগুলিতে সম্মান ও স্নাতকোত্তর শিক্ষা সংগঠনের জন্য দায়ী থাকিবে; (খ) একাডেমিক উন্নয়ন কার্যক্রম, কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ে প্রাগ্রসর শিক্ষা ও গবেষণার জন্য দায়ী থাকিবে; (গ) কলেজসমূহের স্বীকৃতি ও মঞ্জুরী দান প্রক্রিয়ার সহিত যুক্ত থাকিবে; (ঘ) স্কুল, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র এবং কলেজ পরিদর্শন দপ্তরের সহযোগিতায় কলেজগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দান করিবে এবং একাডেমিক ব্যবস্থাপনা তত্ত্বাবধান করিবে। (২) এই কেন্দ্রের প্রশাসন একটি বোর্ড অব ডাইরেক্টরস্ এর উপর ন্যস্ত থাকিবে এবং উহা নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডীন, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) স্কুলের ডীন; (গ) কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডীন; (ঘ) নিম্নোক্ত দুই গ্রম্নপ হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে দ্বিবার্ষিক আবর্তনক্রমে তিনজন করিয়া ছয়জন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক, যথা:- গ্রম্নপ ক-ভাষা, মানবিক বিদ্যা, সমাজ বিজ্ঞান, শিক্ষা, বাণিজ্য ও ব্যবসা প্রশাসন; গ্রম্নপ খ-প্রকৃতি বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, জীব বিজ্ঞান, কম্পিউটার ও প্রযুক্তি বিজ্ঞান এবং আইন; (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত অধিভুক্ত কলেজ হইতে দুইজন কলেজ অধ্যাপক। (৩) এই কেন্দ্রের যথাযথ পরিচালনার জন্য সিন্ডিকেট বোর্ড অব ডাইরেক্টরস্‌কে বিশেষ করিয়া নিম্নে উল্লিখিত ক্ষমতাসহ প্রয়োজনীয় প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা অর্পণ করিতে পারিবে, যথা:- (ক) ডীন কর্তৃক প্রণীত কেন্দ্রের বার্ষিক প্রোগ্রাম ও বাজেট বিবেচনা এবং অনুমোদন বাতিল বা বোর্ডের সুপারিশ অনুযায়ী পরিবর্তনের জন্য ডীনের নিকট প্রত্যর্পণ; (খ) কেন্দ্রের যথাযথ সংগঠন ও প্রশাসনের জন্য প্রয়োজনীয় প্রবিধান প্রণয়ন। (৪) এই কেন্দ্রের জন্য একটি বোর্ড অব ষ্টাডিজ গঠিত হইবে এবং উহা নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) কেন্দ্রের ডীন, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) দ্বিবার্ষিক আবর্তনক্রমে কেন্দ্রের অন্তর্ভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রত্যেকটি হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক; (গ) স্কুলের ডীন; (ঘ) কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডীন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা দান করা হয় এইরূপ কলেজসমূহ হইতে প্রত্যেক প্রশাসনিক বিভাগের জন্য একজন করিয়া অধ্যক্ষ বা অধ্যাপক; (চ) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; (ছ) মহাপরিচালক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী; (জ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত কৃতি শিক্ষক, শিক্ষা প্রশাসন এবং গবেষকদের মধ্য হইতে তিনজন; (৫) এই বোর্ড অব ষ্টাডিজের মনোনীত সদস্যগণ দুই বৎসর মেয়াদের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন, তবে তাঁহাদের স্থলাভিষিক্ত সদস্যবৃন্দ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাঁহারা স্ব স্ব পদে বহাল থাকিবেন। (৬) বোর্ড অব ষ্টাডিজের নিম্নরূপ দায়িত্ব হইবে, যথা:- (ক) কলেজগুলির নিয়মিত তদারকি ও তত্ত্বাবধানের জন্য একাডেমিক কাউন্সিলের নিকট পরিকল্পনা ও অনুসূচী পেশ করা; (খ) অধিভুক্ত কলেজের একাডেমিক যোগ্যতা, কুশলতা ও সামর্থ্য বৃদ্ধির জন্য একাডেমিক কাউন্সিলের নিকট পরিকল্পনা ও প্রস্তাব পেশ করা; (গ) স্নাতকোত্তর স্তরের পাঠক্রম ও পাঠ্যসূচী নির্ধারণ, পরীক্ষকদের প্যানেল সুপারিশকরণ এবং বিভিন্ন কোর্সে ভর্তি ও পরীক্ষায় অংশগ্রহণ সম্পর্কিত প্রবিধান প্রণয়ন করা, এবং বিশেষ কোন বিষয়ে বা বিষয়সমূহের জন্য পাঠক্রম ও পাঠ্যসূচী প্রণয়নের পরামর্শ দানের জন্য বোর্ড এক বা একাধিক কমিটি অব কোর্সেস এন্ড ষ্টাডিজ নিয়োগ করা; (ঘ) একাডেমিক কাউন্সিলের অনুমোদনের জন্য গবেষণার প্রস্তাব পেশ ও প্রত্যেক থিসিস পরীক্ষা ও মূল্যায়নের জন্য পরীক্ষকদের তালিকা সুপারিশ করা; (ঙ) কলেজ শিক্ষকদের প্রশিক্ষণের জন্য উদ্যোগ, কর্মসূচী ও ব্যবস্থা গ্রহণ এবং সেমিনার, ওয়ার্কশপ ও রিফ্রেশার কোর্স অনুষ্ঠান; (চ) বোর্ড অব ডাইরেক্টরস্ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।

তফসিল, ক্রমিক ৯

৯। কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র.— (১) কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সাধারণ তত্ত্বাবধানে- (ক) শিক্ষাকে অধিকতর উদ্দেশ্যমুখী এবং জাতীয় ভাবধারার সহিত সংগতি রাখিয়া সমাজের প্রয়োজনের প্রতি মনোযোগী ও যত্নশীল করার লক্ষ্যে কলেজ পর্যায়ে পাঠক্রম ও পাঠ্যসূচী মূল্যায়নের দায়িত্ব পালন করিবে; (খ) নব নব জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনা এবং সৃজনশীলতাকে উৎসাহ দান করিবে; (গ) মানুষের জ্ঞানের দিগন্তকে প্রসারিত এবং মানবীয় দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে উৎসাহ যোগাইবে; (ঘ) দ্রম্নত প্রসারণশীল জ্ঞান ভান্ডার হইতে জ্ঞান আহরণ করিয়া এবং শিক্ষা বিজ্ঞান ক্ষেত্রে অর্জিত অগ্রগতি সম্পর্কে অবহিতি লাভ করিয়া কলেজ স্তরে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষাকে অধিকতর জীবনমুখী করার উদ্দেশ্যে তাহা প্রয়োগ করিবে; (ঙ) আধুনিক শিক্ষা উপকরণ ও যন্ত্রপাতি উদ্ভাবন ও উন্নয়ন এবং শিক্ষাকে জাতীয় অর্থনৈতিক কর্মকান্ডের সহিত অধিকতর সম্পৃক্ত করিতে যত্নবান হইবে এবং এই সম্পর্কে স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ এবং গবেষণা কেন্দ্র এর সহিত পূর্ণ সহযোগিতার মাধ্যমে দায়িত্ব সম্পাদন করিবে; (চ) কলেজ শিক্ষকদের সম্পর্কে প্রতিবেদন সংরক্ষণ এবং তাহাদের কৃতিত্বের মূল্যায়ন করিবে; (ছ) স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ এবং গবেষণা কেন্দ্র, কলেজ পরিদর্শকের দপ্তর ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইউনিট এর সহযোগিতায় একটি উপাত্ত সংগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা করিবে এবং ইহাতে কলেজসমূহ ও শিক্ষকদের সম্পর্কে যাবতীয় তথ্যাদি সংরক্ষণ করিবে; (জ) ভাইস-চ্যান্সেলর, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল কর্তৃক ন্যস্ত অন্যান্য সকল দায়িত্ব পালন করিবে; (২) এই কেন্দ্রের প্রশাসন একটি বোর্ড অব ডাইরেক্টরস্ এর উপর ন্যস্ত থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) এই কেন্দ্রের ডীন, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) নিম্নোক্ত দুই গ্রম্নপ হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে দ্বিবার্ষিক আবর্তনক্রমে দুইজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক, যথা:- গ্রম্নপ ক-ভাষা, মানবিক বিদ্যা, সমাজ বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা প্রশাসন এবং শিক্ষা; গ্রম্নপ খ-প্রকৃতি বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, জীব বিজ্ঞান, কম্পিউটার ও প্রযুক্তি বিজ্ঞান এবং আইন; (গ) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ এবং গবেষণা কেন্দ্র এর ডীন; (ঘ) স্কুলের ডীন; (ঙ) অধ্যাপক বা সহযোগী অধ্যাপক, কম্পিউটার ও প্রযুক্তি বিজ্ঞান; (চ) কলেজ পরিদর্শক; (ছ) মহাপরিচালক, শিক্ষা ও সমাজ শাখা, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়; (জ) পরিকল্পনা-কোষ প্রধান, শিক্ষা মন্ত্রণালয়; (ঝ) পরিচালক, আই, ই, আর, ঢাকা বিশ্ববিদ্যালয়; (ঞ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত প্রত্যেক প্রশাসনিক বিভাগের অন্তর্গত কলেজসমূহ হইতে একজন করিয়া অধ্যক্ষ। (৩) এই কেন্দ্র সুচারম্নরূপে পরিচালনার জন্য সিন্ডিকেট বোর্ড অব ডাইরেক্টরস্‌কে বিশেষ করিয়া নিম্নবর্ণিত ক্ষমতাসহ, প্রয়োজনীয় প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা অর্পণ করিতে পারিবে, যথা:- (ক) ডীন কর্তৃক প্রণীত কেন্দ্রের বার্ষিক প্রোগ্রাম ও বাজেট বিবেচনা এবং অনুমোদন বাতিল বা বোর্ডের সুপারিশ অনুযায়ী পরিবর্তনের জন্য ডীনের নিকট প্রত্যর্পণ; (খ) কেন্দ্রের যথাযথ সংগঠন ও প্রশাসনের জন্য প্রয়োজনীয় প্রবিধান প্রণয়ন; (৪) এই কেন্দ্রের একটি বোর্ড অব ষ্টাডিজ থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) এই কেন্দ্রের ডীন, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) দ্বিবার্ষিক আবর্তনক্রমে স্কুলের অন্তর্ভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রত্যেকটি হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক; (গ) স্কুলের ডীন; (ঘ) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডীন; (ঙ) অধ্যাপক বা সহযোগী অধ্যাপক, কম্পিউটার ও প্রযুক্তি বিজ্ঞান; (চ) কলেজ পরিদর্শক; (ছ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত প্রত্যেক প্রশাসনিক বিভাগে অবস্থিত স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান করে এইরূপ কলেজ হইতে একজন করিয়া অধ্যক্ষ বা অধ্যাপক; (জ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই, ই, আর, এর একজন অধ্যাপক; (ঝ) সদস্য (কারিকুলাম), জাতীয় পাঠক্রম ও টেক্সটবুক বোর্ড; (ঞ) মহাপরিচালক, শিক্ষা ও সমাজ শাখা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয় বা তৎকর্তৃক মনোনীত পরিচালক এর নিম্নে.— নহেন এইরূপ একজন কর্মকর্তা; (ট) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত তিনজন শিক্ষাবিদ, কারিকুলাম বিশেষজ্ঞ বা শিক্ষা বিশেষজ্ঞ। (৫) এই বোর্ডের মনোনীত সদস্যগণ ব্যতিরেকে অন্যান্য সদস্যগণ দুই বৎসরের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন, তবে তাঁহাদের স্থলাভিষিক্ত সদস্যবৃন্দ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাঁহারা স্ব স্ব পদে বহাল থাকিবেন। (৬) এই বোর্ড অব ষ্টাডিজের নিম্নরূপ দায়িত্ব হইবে, যথা:- (ক) স্নাতক-পূর্ব স্তরের বিভিন্ন কোর্স, পাঠক্রম ও পাঠ্যসূচী গভীরভাবে অনুশীলন, পরীক্ষণ ও নিরীক্ষণ করা; (খ) কলেজে শিক্ষাদানের গুণগতমান নিশ্চিতকরণ এবং উদ্যোগ গ্রহণ ও উৎকর্ষতা অর্জনে উৎসাহ দানের লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের নিকট পাঠক্রম ও পাঠ্যসূচীর পরিবর্তন ও উন্নয়নের জন্য সুপারিশ করা; (গ) শিক্ষা.— উপকরণ ও সরঞ্জাম উন্নয়নের জন্য একাডেমিক কাউন্সিলের নিকট পরিকল্পনা ও প্রস্তাব পেশ করা; (ঘ) কলেজগুলির শিক্ষা কার্যক্রম মনিটর করার পদ্ধতি নির্ণয় করা এবং এই সকল.— কার্যক্রমের রেকর্ড সংরক্ষণ করা; (ঙ) প্রত্যেক শিক্ষক ও প্রতিষ্ঠান সম্পর্কে পৃথক পৃথক উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ এবং বিশ্লেষণ করা; (চ) বোর্ড.— অব ডাইরেক্টরস্ এবং একাডেমিক কাউন্সিল কর্তৃক ন্যস্ত সকল দায়িত্ব সম্পাদন করা। __________

End of তফসিল to তফসিল, ক্রমিক ৯.

সূচিপত্র দেখুন: জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২