Skip to content

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩

ধারা ১১Act XXIX of 1947 এবং Ord. XVII of 1969 এর অধীন দায় ও দায়িত্ব, ইত্যাদি

বলবৎ

ধারা ১১

11. Act XXIX of 1947 এবং Ord. XVII of 1969 এর অধীন দায় ও দায়িত্ব, ইত্যাদি কমিশন প্রতিষ্ঠিত হইবার সংগে সংগে- (ক) এই আইন ব্যতীত কোন আইন বা কোন চুক্তি, ইনষ্ট্রুমেন্ট ও দলিলে কন্ট্রোলার অব ক্যাপিটাল ইস্যুজ এর উল্লেখ থাকিলে তাহা “কমিশন” শব্দ দ্বারা প্রতিস্থাপিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) কন্ট্রোলার অব ক্যাপিটাল ইস্যুজ এর কার্যালয়, যদি থাকে, বিলুপ্ত হইবে; (গ) Capital Issues (Continuance of Control) Act, 1947 (XXIX of 1947) এবং Securities and Exchange Ordinance, 1969 (XVII of 1969), অতঃপর উক্ত আইনদ্বয় বলিয়া উল্লিখিত, এর অধীন সরকারের সকল দায় ও দায়িত্ব কমিশনের দায় ও দায়িত্ব হইবে; (ঘ) উক্ত আইনদ্বয়ের অধীন সরকার কর্তৃক ও সরকারের সহিত সম্পাদিত সকল চুক্তি ও বিষয় কমিশনের সহিত সম্পাদিত চুক্তি ও বিষয় বলিয়া গণ্য হইবে; (ঙ) উক্ত আইনদ্বয়ের অধীন সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা-মোকদ্দমা এবং অন্যান্য আইনগত ব্যবস্থা কমিশন কর্তৃক বা কমিশনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মোকদ্দমা বা আইনগত ব্যবস্থা বলিয়া গণ্য হইবে; (চ) উক্ত আইনদ্বয়ের বিধান অনুযায়ী কোন কিছু সরকারের নিকট অনিষ্পন্ন থাকিলে উহা উক্ত আইনদ্বয়ের বিধান অনুযায়ী কমিশন কর্তৃক নিষ্পন্ন হইবে৷

End of ধারা ১১. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩