Skip to content

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩

ধারা ১৭কঅনুসন্ধান বা তদন্ত অনুষ্ঠান

বলবৎ

ধারা ১৭ক

17ক. অনুসন্ধান বা তদন্ত অনুষ্ঠান [(১) কমিশন ধারা ১০ এর উপ-ধারা (১) এ উল্লিখিত যে কোন ব্যক্তি সম্পর্কে অনুসন্ধান বা তদন্ত করিতে পারিবে৷ (২) কমিশনের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি বা একাধিক ব্যক্তি সমন্বয়ে গঠিত কমিটি উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে অনুসন্ধান বা তদন্ত করিতে পারিবেন এবং উক্তরূপ তদন্তের পর কমিশনের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করিবেন৷ (৩) উপ-ধারা (২) এর অধীন অনুসন্ধান বা তদন্ত কার্যে নিয়োজিত ব্যক্তিকে অনুসন্ধানাধীন বা তদন্তাধীন ব্যক্তি বা একাধিক ব্যক্তি সমন্বয়ে গঠিত কমিটিকে প্রয়োজনীয় তথ্যাবলী ও দলিলপত্র প্রদান করিতে বাধ্য থাকিবে৷

  1. 56. ১৭ক এবং ১৭খ ধারাসমূহ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ৭ নং আইন) এর ৩ ধারাবলে সন্নিবেশিত৷

End of ধারা ১৭ক. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩