Skip to content

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা (১) বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “কমিশন” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত [বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন]; [(কক) “কমিশনার” অর্থ কমিশনের কমিশনার] (খ) “চেয়ারম্যান” অর্থ কমিশনের চেয়ারম্যান; (গ) “তহবিল” অর্থ ধারা ১২ এর অধীন গঠিত [কমিশনের] তহবিল; [* * *] [(ঘঘ) “ব্যক্তি” অর্থে যে কোন প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত হইবে;] (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; [***] [* * *] (২) এই আইনে ব্যবহৃত যে সকল শব্দ বা বক্তব্যের (এক্সপ্রেশন) সংজ্ঞা দেওয়া হয় নাই সেই সকল শব্দ বা বক্তব্য [কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন)], Capital Issues (Continuance of Control) Act, 1947 (XXIX of 1947) এবং Securities and Exchange Ordinance, 1969 (XVII of 1969) এ যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রযোজ্য হইবে৷

  1. 6. দফা (ঘ) সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর ২ ধারাবলে বিলুপ্ত
  2. 8. দফা (চ) সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৬(ঘ) ধারাবলে বিলুপ্ত।
  3. 9. দফা (ছ) সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর ২ ধারাবলে বিলুপ্ত
  4. 3. ‘‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’’ শব্দগুলি ‘‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন’’ শব্দগুলির পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৬(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  5. 4. দফা (কক) সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৬(খ) ধারাবলে সন্নিবেশিত।
  6. 5. ‘‘কমিশনের’’ শব্দটি ‘‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন’’ শব্দগুলির পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৬(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
  7. 7. দফা (ঘঘ) সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ৭ নং আইন) এর ২ ধারাবলে সন্নিবেশিত
  8. 10. “কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন)” শব্দগুলি, কমা, বন্ধনীগুলি ও সংখ্যাগুলি “Companies Act, 1913 (VII of 1913)” শব্দগুলি, কমা, বন্ধনীগুলি ও সংখ্যাগুলির পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত

End of ধারা ২. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩