Skip to content

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩

ধারা ২১আপীল

বলবৎ

ধারা ২১

21. আপীল (১) [এই আইন বা বিধি] অনুসারে কোন [কমিশনার] বা কর্মকর্তার আদেশ দ্বারা কোন ব্যক্তি সংক্ষুদ্ধ হইলে তিনি [বিধি দ্বারা] নির্ধারিত সময়ের মধ্যে উক্ত আদেশের বিরুদ্ধে কমিশনের নিকট আপীল করিতে পারিবেন এবং এই আপীলের উপর কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে৷ (২) নির্ধারিত সময়ের পর দায়েরকৃত কোন আপীল গ্রহণযোগ্য হইবে না তবে আপীলকারী যদি এই মর্মে কমিশনকে সন্তুষ্ট করিতে পারেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে আপীল দাখিল না করার যুক্তিসংগত কারণ ছিল, সে ক্ষেত্রে উক্ত সময় অতিবাহিত হওয়ার পর দাখিলকৃত আপীল কমিশন গ্রহণ করিতে পারিবে৷ (৩) এই ধারার অধীন আপীল [বিধি] দ্বারা নির্ধারিত ফরমে এবং তদ্বারা নির্ধারিত ফিস প্রদান করিয়া দাখিল করিতে হইবে এবং যে আদেশের বিরুদ্ধে উহা দাখিল করা হইতেছে উহার কপি আপীলের সংগে সংযোজিত করিতে হইবে৷ (৪) [বিধি] দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রত্যেক আপীল নিষ্পত্তি হইবে; এবং আপীলকারীকে যুক্তিসংগত শুনানীর সুযোগ প্রদান না করিয়া কোন আপীল নিষ্পত্তি করা যাইবে না৷ (৫) কমিশন নিজ উদ্যোগে অথবা কোন আবেদনের পরিপ্রেক্ষিতে মীমাংসিত বিষয় পুনর্বিবেচনা করিতে পারিবে এবং এ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে৷

  1. 65. “বিধি” শব্দটি “প্রবিধান” শব্দগুলির পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর ১২ ধারাবলে প্রতিস্থাপিত
  2. 66. “বিধি” শব্দটি “প্রবিধান” শব্দগুলির পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর ১২ ধারাবলে প্রতিস্থাপিত

End of ধারা ২১. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩