Skip to content

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩

ধারা ৫কমিশনের গঠন

বলবৎ

ধারা ৫

5. কমিশনের গঠন [(১) কমিশন একজন চেয়ারম্যান ও চারজন [কমিশনার] সমন্বয়ে এটি গঠিত হইবে৷ (২) চেয়ারম্যান ও [কমিশনারগণ] সরকার কর্তৃক নিযুক্ত হইবেন: তবে শর্ত থাকে যে, সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন একজন বেসরকারী ব্যক্তিকে [কমিশনার] হিসাবে নিয়োগ করিতে হইবে৷ (৩) চেয়ারম্যান ও [কমিশনারগণ] কমিশনের সার্বক্ষণিক চেয়ারম্যান ও [কমিশনার] হইবেন৷] (৪) কোম্পানী ও সিকিউরিটি মার্কেট সংক্রান্ত বিষয়ে পারদর্শিতা অথবা আইন, অর্থনীতি, হিসাব রক্ষণ ও সরকারের বিবেচনায় কমিশনের জন্য প্রয়োজনীয় অন্য কোন বিষয়ে বিশেষ জ্ঞান থাকা চেয়ারম্যান ও [* * *] [কমিশনার] নিয়োগের প্রয়োজনীয় যোগ্যতা হিসাবে বিবেচিত হইবে৷ (৫) চেয়ারম্যান কমিশনের প্রধান নির্বাহী হইবেন৷ (৬) চেয়ারম্যান ও [* * *] [কমিশনারগণ] তাঁহাদের নিয়োগের তারিখ হইতে [চার বৎসর] মেয়াদের জন্য স্ব স্ব পদে বহাল থাকিবেন এবং অনুরূপ একটি মাত্র মেয়াদের জন্য পুনঃনিয়োগের যোগ্য হইবেন [।] [***] (৭) চেয়ারম্যান ও যে কোন [* * *] [কমিশনার] তাঁহাদের চাকুরীর মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোন সময় সরকারের উদ্দেশ্যে অন্যুন তিন মাসের অগ্রিম নোটিশ প্রদান করিয়া স্ব স্ব পদ ত্যাগ করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, সরকার কর্তৃক পদত্যাগ গৃহীত না হওয়া পর্যন্ত চেয়ারম্যান বা ক্ষেত্রমত, সার্বক্ষণিক [কমিশনার] স্ব স্ব কার্য চালাইয়া যাইবেন৷

  1. 14. ‘‘কমিশনারগণ’’ শব্দটি ‘‘সদস্যগণ’’ শব্দের পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 15. ‘‘কমিশনার’’ শব্দটি ‘‘সদস্য’’ শব্দের পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 16. ‘‘কমিশনারগণ’’ শব্দটি ‘‘সদস্যগণ’’ শব্দের পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  4. 17. ‘‘কমিশনার’’ শব্দটি ‘‘সদস্য’’ শব্দের পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  5. 18. “সার্বক্ষণিক” শব্দটি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত
  6. 19. ‘‘কমিশনার’’ শব্দটি ‘‘সদস্য’’ শব্দের পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  7. 20. “সার্বক্ষণিক” শব্দটি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত
  8. 21. ‘‘কমিশনারগণ’’ শব্দটি ‘‘সদস্যগণ’’ শব্দের পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  9. 22. ‘‘চার বৎসর’’ শব্দগুলি ‘‘তিন বৎসর’’ শব্দগুলির পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত।
  10. 23. দাঁড়ি “।” চিহ্ন প্রান্তস্থিত কমা “,” চিহ্নের পরিবর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৩ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।
  11. 24. শতাংশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৩ নং আইন) এর ২ ধারাবলে বিলুপ্ত।
  12. 25. “সার্বক্ষণিক” শব্দটি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত
  13. 26. ‘‘কমিশনার’’ শব্দটি ‘‘সদস্য’’ শব্দের পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  14. 27. ‘‘কমিশনার’’ শব্দটি ‘‘সদস্য’’ শব্দের পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৫. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩