Skip to content

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩

ধারা ৭কমিশনের সভা

বলবৎ

ধারা ৭

7. কমিশনের সভা (১) বিধি দ্বারা নির্ধারিত সময় ও স্থানে কমিশনের সভা অনুষ্ঠিত হইবে এবং তত্পূর্বে চেয়ারম্যান কর্তৃক ধার্য্যকৃত সময় ও স্থানে অনুরূপ সভা অনুষ্ঠিত হইবে৷ [(২) তিনজন [কমিশনার] সমন্বয়ে কমিশনের সভার কোরাম গঠিত হইবে৷ (৩) চেয়ারম্যান কমিশনের সকল সভায় সভাপতিত্ব করিবেন, এবং তাঁহার অনুপস্থিতিতে, উপস্থিত [কমিশনারবৃন্দ] কর্তৃক নির্বাচিত কোন [কমিশনার] সভায় সভাপতিত্ব করিবেন৷] (৪) কমিশনের সভায় উপস্থিত [কমিশনারদের] সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে৷ (৫) শুধুমাত্র কোন [কমিশনারপদে] শূন্যতা বা কমিশন গঠনে ত্রুটি থাকার কারণে কমিশনের কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তত্সম্পর্কিত কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না৷

  1. 32. উপ-ধারা (২) এবং (৩) সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর ৫ ধারাবলে প্রতিস্থাপিত
  2. 33. ‘‘কমিশনার’’ শব্দটি ‘‘সদস্য’’ শব্দের পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 34. ‘‘কমিশনারবৃন্দ’’ শব্দটি ‘‘সদস্যবৃন্দ’’ শব্দের পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  4. 35. ‘‘কমিশনার’’ শব্দটি ‘‘সদস্য’’ শব্দের পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  5. 36. ‘‘কমিশনার’’ শব্দটি ‘‘সদস্য’’ শব্দের পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  6. 37. ‘‘কমিশনারপদে’’ শব্দটি ‘‘সদস্যপদে’’ শব্দের পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৪৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৭. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩