ধারা ৬সংসদ সচিবালয়ের কার্যপদ্ধতি
বলবৎ
ধারা ৬
6. সংসদ সচিবালয়ের কার্যপদ্ধতি (১) সংসদ সচিবালয় সরকারের যে কোন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা অফিসের সহিত অথবা অন্য কোন প্রতিষ্ঠানের সহিত সরাসরি যোগাযোগ করিতে পারিবে। (২) স্পীকার বিধি বা স্থায়ী আদেশ দ্বারা সংসদ সচিবালয়ের কার্যাবলী বণ্টন ও পরিচালনার ব্যবস্থা করিবেন।