Skip to content

কোম্পানী আইন, ১৯৯৪

ধারা ১০৬পরিচালকগণের অপসারণ

বলবৎচতুর্থ খন্ড ব্যবস্থাপনা ও প্রশাসন

চতুর্থ খন্ড ব্যবস্থাপনা ও প্রশাসন

ধারা ১০৬

106. পরিচালকগণের অপসারণ (১) কোম্পানী উহার বিশেষ সিদ্ধান্তবলে উহার যে কোন শেয়ার-হোল্ডার পরিচালককে তাহার পদের কার্যকাল শেষ হওয়ার পূর্বেই অপসারণ করিতে পারিবে এবং তদস্থলে সাধারণ সিদ্ধান্তবলে অপর একজন শেয়ার-হোল্ডারকে পরিচালক নিয়োগ করিতে পারিবে; এবং এইরূপ নিযুক্ত ব্যক্তি সেই একই সময়ে অবসর গ্রহণ করিবেন যে সময়ে অপসারিত পরিচালক অবসর গ্রহণ করিতেন। (২) উপ-ধারা (১) এর অধীনে অপসারিত ব্যক্তিকে পরিচালক পরিষদ পুনরায় পরিচালকরূপে নিযুক্ত করিতে পারিবে না।

End of ধারা ১০৬.

সূচিপত্র দেখুন: কোম্পানী আইন, ১৯৯৪