Skip to content

কোম্পানী আইন, ১৯৯৪

ধারা ১০৯ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে বাধা-নিষেধ

বলবৎচতুর্থ খন্ড ব্যবস্থাপনা ও প্রশাসন

চতুর্থ খন্ড ব্যবস্থাপনা ও প্রশাসন

ধারা ১০৯

109. ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে বাধা-নিষেধ (১) কোন পাবলিক কোম্পানী এবং পাবলিক কোম্পানীর অধীনস্থ কোন প্রাইভেট কোম্পানী , এই আইন প্রবর্তনের পর, কোন ব্যক্তিকে ব্যবস্থাপনা পরিচালকরূপে নিয়োগ করিবে না, যদি তিনি অন্ততঃ অপর একটি কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজার হিসাবে কর্মরত থাকেন : তবে শর্ত থাকে যে, কোম্পানীর সাধারণ সভার সম্মতি ব্যতিরেকে এই ধারার অধীনে কোন ব্যক্তিকেই নিয়োগ করা যাইবে না। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার কোন ব্যক্তিকে দুইয়ের অধিক সংখ্যক কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগের অনুমতি প্রদান করিতে পারিবে, যদি সরকার এই মর্মে সন্তুষ্ট হয় যে, যথাযথভাবে কাজ করিবার জন্য কোম্পানীগুলি একক প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হওয়া এবং উহাদের একজন সাধারণ ব্যবস্থাপনা পরিচালক থাকা উচিত।

End of ধারা ১০৯.

সূচিপত্র দেখুন: কোম্পানী আইন, ১৯৯৪