ধারা ১৫৬ব্যালান্স শীটে কমিশন ও বাটা সম্পর্কিত বিবৃতি
বলবৎ
চতুর্থ খন্ড ব্যবস্থাপনা ও প্রশাসন
ধারা ১৫৬
156. ব্যালান্স শীটে কমিশন ও বাটা সম্পর্কিত বিবৃতি কোন কোম্পানী উহার ডিবেঞ্চারের জন্য বাটা অথবা শেয়ার বা ডিবেঞ্চারের জন্য কমিশন হিসাবে কোন অর্থ প্রদান করিলে অনুরূপভাবে প্রদত্ত সম্পূর্ণ অর্থ কোম্পানীর প্রত্যেকটি ব্যালান্স শীটে উল্লেখ করিতে হইবে এবং উক্ত অর্থের কোন অংশ অবলিখিত না হইয়া থাকিলে, যতদিন উহা অবলিখিত না হয় ততদিন পর্যন্ত, উক্ত অংশ ব্যালান্স শীটে উল্লেখ করিতে হইবে।