Skip to content

কোম্পানী আইন, ১৯৯৪

ধারা ২১৭সাধারণ সভায় নিরীক্ষকের উপস্থিত থাকিবার অধিকার

বলবৎচতুর্থ খন্ড ব্যবস্থাপনা ও প্রশাসন

চতুর্থ খন্ড ব্যবস্থাপনা ও প্রশাসন

ধারা ২১৭

217. সাধারণ সভায় নিরীক্ষকের উপস্থিত থাকিবার অধিকার কোম্পানীর সাধারণ সভা সম্পর্কিত এমন সকল নোটিশ এবং পত্রালাপ (communication) কোম্পানীর নিরীক্ষকের নিকট প্রেরণ করিতে হইবে যেগুলি কোম্পানীর কোন সদস্যের নিকট প্রেরণ করিতে হয়; এবং নিরীক্ষক যে কোন সাধারণ সভায় উপস্থিত থাকিবার এবং যে সাধারণ সভায় তিনি উপস্থিত হন সেই সভার কার্যের যে অংশের সহিত নিরীক্ষক হিসাবে তিনি জড়িত সেই অংশে তিনি শুনানী লাভের অধিকারী হইবেন।

End of ধারা ২১৭.

সূচিপত্র দেখুন: কোম্পানী আইন, ১৯৯৪