Skip to content

কোম্পানী আইন, ১৯৯৪

ধারা ২৪১আদালত কর্তৃক কোম্পানীর অবলুপ্তিযোগ্য পরিস্থিতি

বলবৎপঞ্চম খন্ড কোম্পানীর অবলুপ্তি

পঞ্চম খন্ড কোম্পানীর অবলুপ্তি

ধারা ২৪১

241. আদালত কর্তৃক কোম্পানীর অবলুপ্তিযোগ্য পরিস্থিতি আদালত কর্তৃক কোম্পানীর অবলুপ্তি ঘটানো যাইতে পারে, যদি - (ক) কোম্পানীটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে যে, উহার অবলুপ্তি আদালত কর্তৃক ঘটানো হইবে; অথবা (খ) উহা সংবিধিবদ্ধ প্রতিবেদন দাখিল করিতে কিংবা সংবিধিবদ্ধ সভা অনুষ্ঠান করিতে ব্যর্থ হয়; অথবা (গ) নিগমিত হওয়ার পর এক বৎসরের মধ্যে কোম্পানী উহার কার্যাবলী আরম্ভ না করে কিংবা এক বৎসর যাবত্ উহার কার্যাবলী বন্ধ থাকে; অথবা (ঘ) সদস্য-সংখ্যা হ্রাস পাইয়া প্রাইভেট কোম্পানীর ক্ষেত্রে দুইজনের কম অথবা অন্যান্য কোম্পানীর ক্ষেত্রে সাতজনের নাম হয়; অথবা (ঙ) কোম্পানী উহার ঋণ পরিশোধ করিতে অসমর্থ হয়; অথবা (চ) আদালত এইরূপ অভিমত পোষণ করে যে, কোম্পানীর অবলুপ্তি ঘটানো সঠিক ও ন্যায়সংগত।

End of ধারা ২৪১.

সূচিপত্র দেখুন: কোম্পানী আইন, ১৯৯৪