Skip to content

কোম্পানী আইন, ১৯৯৪

ধারা ২৫০অবলুপ্তির আদেশ দানের ক্ষেত্রে মোকদ্দমা ইত্যাদির স্থগিতাবস্থা

বলবৎপঞ্চম খন্ড কোম্পানীর অবলুপ্তি

পঞ্চম খন্ড কোম্পানীর অবলুপ্তি

ধারা ২৫০

250. অবলুপ্তির আদেশ দানের ক্ষেত্রে মোকদ্দমা ইত্যাদির স্থগিতাবস্থা কোন কোম্পানী অবলুপ্তির জন্য আদেশ দেওয়া হইলে অথবা তজ্জন্য অস্থায়ী লিকুইডেটর নিয়োগ করা হইলে, আদালতের অনুমতি ব্যতীত এবং আদালত কর্তৃক আরোপিত শর্ত অনুযায়ী ব্যতীত, উক্ত কোম্পানীর বিরুদ্ধে কোন মোকদ্দমা কিংবা অন্য কোন অনুরূপ কার্যধারা চালাইতে দেওয়া বা শুরু করা যাইবে না।

End of ধারা ২৫০.

সূচিপত্র দেখুন: কোম্পানী আইন, ১৯৯৪