Skip to content

কোম্পানী আইন, ১৯৯৪

ধারা ২৬সদস্যগণকে সংঘস্মারক ও সংঘবিধির প্রতিলিপি প্রদান

বলবৎদ্বিতীয় খণ্ড গঠন ও নিগমিতকরণ

দ্বিতীয় খণ্ড গঠন ও নিগমিতকরণ

ধারা ২৬

26. সদস্যগণকে সংঘস্মারক ও সংঘবিধির প্রতিলিপি প্রদান (১) কোম্পানীর প্রত্যেক সদস্য সংঘস্মারকের এবং, সংঘবিধি থাকিলে, সংঘবিধির প্রতিলিপি পাওয়ার জন্য কোম্পানীকে অনুরোধ করিতে পারিবেন; এবং লিখিতভাবে এইরূপ অনুরোধ করা হইলে এবং পঞ্চাশ টাকা বা কোম্পানী কর্তৃক নির্ধারিত তদক্ষেপা কম পরিমাণের ফিস পরিশোধ করা হইলে, কোম্পানী অনুরোধ প্রাপ্তির চৌদ্দ দিনের মধ্যে উক্ত প্রতিলিপি সরবরাহ করিবে৷ (২) যদি কোন কোম্পানী এই ধারার বিধান পালনে ব্যর্থ হয়, তাহা হইলে উক্ত কোম্পানী প্রতিটি লংঘনের জন্য অনধিক দুইশত টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে; এবং উহার প্রত্যেক কর্মকর্তা, যিনি জ্ঞাতসারে ও ইচ্ছাকৃতভাবে উক্ত ব্যর্থতার জন্য দায়ী তিনিও, একই দণ্ডে দণ্ডনীয় হইবেন৷

End of ধারা ২৬.

সূচিপত্র দেখুন: কোম্পানী আইন, ১৯৯৪