ধারা ২৭৩সাক্ষ্য হিসাবে প্রদায়কের প্রতি আদেশের চূড়ান্ততা
বলবৎ
পঞ্চম খন্ড কোম্পানীর অবলুপ্তি
ধারা ২৭৩
273. সাক্ষ্য হিসাবে প্রদায়কের প্রতি আদেশের চূড়ান্ততা (১) কোন অর্থ পরিশোধের জন্য আদালত কোন প্রদায়ককে কোন আদেশ প্রদান করিলে, সেই আদেশ তৎসম্পর্কে আপীল দায়েরের অধিকার সাপেক্ষে, উক্ত প্রদায়কের নিকট পাওনা টাকার ব্যাপারে চূড়ান্ত সাক্ষ্য হইবে। (২) উক্ত আদেশে বর্ণিত অন্যান্য প্রাসংগিক বিষয় সংশ্লিষ্ট সকল ব্যক্তির ক্ষেত্রে এবং সকল কার্যধারার ক্ষেত্রে যথাযথভাবে বর্ণিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।