Skip to content

কোম্পানী আইন, ১৯৯৪

ধারা ৩৫৫জয়েন্ট ষ্টক কোম্পানীর সংজ্ঞা

বলবৎঅষ্টম খন্ড নিবন্ধনযোগ্য কোম্পানীসমূহ

অষ্টম খন্ড নিবন্ধনযোগ্য কোম্পানীসমূহ

ধারা ৩৫৫

355. জয়েন্ট ষ্টক কোম্পানীর সংজ্ঞা (১) এই খণ্ডের যে সকল বিধান শেয়ার দ্বারা সীমিতদায় কোম্পানীরূপে কোন কোম্পানীকে নিবন্ধনের সহিত সংশ্লিষ্ট, সেই সকল বিধানের উদ্দেশ্য পূরণকল্পে, জয়েন্ট-ষ্টক কোম্পানী বলিতে এমন একটি কোম্পানীকে বুঝাইবে- (ক) যাহার একটি স্থায়ী শেয়ার-মূলধন সম্পূর্ণ পরিশোধিত বা নামিক-মূলধন হিসাবে রহিয়াছে এবং উক্ত মূলধন নির্দিষ্ট সংখ্যক শেয়ারে বিভাজিত ও প্রতিটি শেয়ারের মূলধন নির্দিষ্ট টাকার অংকে প্রকাশিত রহিয়াছে এবং শেয়ারগুলি এমন যে উহা ধারণযোগ্য এবং হস্তান্তরযোগ্য, অথবা শেয়ারগুলি এইরূপ শ্রেণীতে বিভক্ত যে উহাদের কিছু একভাবে এবং বাকীগুলি অন্যভাবে ধারণযোগ্য; এবং (খ) কোম্পানীটি এই নীতিরভিত্তিতে গঠিত হইয়াছে যে, উহার শেয়ার বা ষ্টকের ধারকগণই শুধু উহার সদস্য হইবেন, অন্য কেহ নহে । (২) এইরূপ কোম্পানী সীমিতদায় সম্পন্ন হিসাবে এই আইনের অধীন নিবন্ধিকৃত হইলে উহা শেয়ার দ্বারা সীমিতদায় কোম্পানী বলিয়া গণ্য হইবে ।

End of ধারা ৩৫৫.

সূচিপত্র দেখুন: কোম্পানী আইন, ১৯৯৪