Skip to content

কোম্পানী আইন, ১৯৯৪

ধারা ৩৮৭ব্যাখ্যা

বলবৎদশম খন্ড বিদেশী কোম্পানী নিবন্ধন ইত্যাদি

দশম খন্ড বিদেশী কোম্পানী নিবন্ধন ইত্যাদি

ধারা ৩৮৭

387. ব্যাখ্যা এই খণ্ডে বিধৃত পূর্ববর্তী বিধানসমূহের উদ্দেশ্য পূরণকল্পে,- (ক) “পরিচালক” অর্থ পরিচালকের পদে অধিষ্ঠিত যে কোন ব্যক্তি, তিনি যে নামেই অভিহিত হউন; (খ) “প্রসপেক্টাস” শব্দটি এই আইনের অধীনে নিগমিত কোম্পানীর ক্ষেত্রে যে অর্থ বহন করে সেই একই অর্থ বহন করিবে; (গ) “ব্যবসাস্থল” বা “কর্মস্থল” বলিতে শেয়ার হস্তান্তর অথবা শেয়ার নিবন্ধন কার্যালয় অন্তর্ভুক্ত হইবে; (ঘ) “সচিব” অর্থ সচিবের পদে অধিষ্ঠিত যে কোন ব্যক্তি, তিনি যে নামেই অভিহিত হউন, এবং (ঙ) “প্রত্যায়িত” অর্থ একটি প্রকৃত (true) অনুলিপি কিংবা শুদ্ধ অনুবাদ বলিয়া নির্ধারিত পদ্ধতিতে প্রত্যায়িত ।

End of ধারা ৩৮৭.

সূচিপত্র দেখুন: কোম্পানী আইন, ১৯৯৪