400. "লিমিটেড" বা "সীমিতদায়" শব্দ অপপ্রয়োগের দণ্ড
যে প্রতিষ্ঠানের নাম বা শিরোনামের শেষ শব্দটি [পাবলিক সীমিতদায় কোম্পানী বা PLC., বা সীমিতদায় বা LTD., বা এক ব্যক্তি কোম্পানী বা One Person Company বা OPC] সেই প্রতিষ্ঠানের নামে কিংবা শিরোনামে যদি কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যবসা বা অন্য কার্যাবলী পরিচালনা করেন [উক্তরূপ নাম বা শিরোনাম] উহা যথারীতি নিগমিত না হয়, তাহা হইলে যতদিন পর্যন্ত ঐভাবে সেই নাম বা শিরোনাম ব্যবহৃত হয় ততদিনের প্রতিদিনের জন্য সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ অনধিক পাঁচশত টাকা করিয়া অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন৷
31. “পাবলিক সীমিতদায় কোম্পানী বা PLC., বা সীমিতদায় বা LTD., বা এক ব্যক্তি কোম্পানী বা One Person Company বা OPC” শব্দগুলি “লিমিটেড” বা “সীমিতদায়” চিহ্নগুলি ও শব্দগুলির পরিবর্তে কোম্পানী (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২০ (২০২০ সনের ২৪ নং আইন) এর ১০ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
32. “উক্তরূপ নাম বা শিরোনাম” শব্দগুলি “অথচ সীমিতদায় সহকারে” শব্দগুলির পরিবর্তে কোম্পানী (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২০ (২০২০ সনের ২৪ নং আইন) এর ১০ (খ) ধারাবলে প্রতিস্থাপিত।