Skip to content

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইন, ১৯৯৫

ধারা ৫ইনস্টিটিউট পরিচালনা

বলবৎ

ধারা ৫

5. ইনস্টিটিউট পরিচালনা ইনস্টিটিউট পরিচালনা ও ইহার প্রশাসন একটি পরিচালনা বোর্ডের উপর ন্যস্ত থাকিবে এবং ইনস্টিটিউট যে সকল ক্ষমতা প্রয়োগ এবং কার্য সম্পাদন করিতে পারিবে পরিচালনা বোর্ডও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে৷ [পরিচালনা বোর্ড] [ [৬৷ পরিচালনা বোর্ড নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) প্রধান বিচারপতি, পদাধিকারবলে, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত সুপ্রীমকোর্টে কর্মরত বা উক্ত কোর্টের অবসরপ্রাপ্ত দুইজন বিচারক, যাহাদের মধ্যে প্রবীণতর বিচারক উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) বাংলাদেশের অ্যাটর্ণি জেনারেল, পদাধিকারবলে; (ঘ) ইনস্টিটিউটের মহাপরিচালক, পদাধিকারবলে; (ঙ) সচিব, সংস্থাপন মন্ত্রণালয়, পদাধিকারবলে; (চ) সচিব, অর্থ মন্ত্রণালয় (অর্থ বিভাগ), পদাধিকারবলে; (ছ) সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, পদাধিকারবলে; (জ) রেক্টর, বাংলাদেশ পাবলিক এডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, পদাধিকারবলে; (ঝ) রেজিস্ট্রার, বাংলাদেশ সুপ্রীমকোর্ট, পদাধিকারবলে; (ঞ) জেলা ও দায়রা জজ, ঢাকা, পদাধিকারবলে; (ট) ডীন, আইন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পদাধিকারবলে; (ঠ) ডীন, আইন অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পদাধিকারবলে; (ড) ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল, পদাধিকারবলে; (ঢ) সভাপতি, সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশন, পদাধিকারবলে; (ণ) ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন), যিনি উহার সদস্য-সচিবও হইবেন৷]

  1. 1. ধারা ৬ ও ৬ক পূর্ববর্তী ধারা ৬ এর পরিবর্তে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট (সংশোধন) আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ৫ নং আইন) এর ২ ধারাবলে সংযোজিত
  2. 2. ধারা ৬ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০০৬ (২০০৬ সনের ৯ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত

End of ধারা ৫.

সূচিপত্র দেখুন: বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইন, ১৯৯৫