আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক আইন, ১৯৯৫
ধারা ১৭বণ্ড এবং ঋণপত্র
বলবৎ
ধারা ১৭
17. বণ্ড এবং ঋণপত্র (১) ব্যাংক, সরকারের পূর্বানুমোদনক্রমে, বণ্ড এবং ঋণপত্র জারী এবং বিক্রয় করিতে পারিবে এবং সরকার কর্তৃক নির্ধারিত সুদের হারই হইবে উক্ত বণ্ড ও ঋণপত্রের সুদের হার৷ (২) উপ-ধারা (১) এর অধীন জারীকৃত এবং বিক্রিত বণ্ড এবং ঋণপত্রে সরকারী নিশ্চয়তা থাকিবে৷