Skip to content

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক আইন, ১৯৯৫

ধারা ১৯নিরীক্ষা

বলবৎ

ধারা ১৯

19. নিরীক্ষা বোর্ড কর্তৃক নিযুক্ত Chartered Accountants Order, 1973 (P.O. 2 of 1973) এ সংজ্ঞাধীন দুইজন চাটার্ড একাউন্টেন্ট দ্বারা ব্যাংকের হিসাব প্রতিবছর নিরীক্ষা করা হইবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন নিয়োগকৃত নিরীক্ষককে ব্যাংকের বার্ষিক ব্যালেন্সসীট ও অন্যান্য হিসাবে কপি সরবরাহ করা হইবে এবং তাহারা ব্যাংকের সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ ও অন্যান্য সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং এতদুদ্দেশ্যে ব্যাংকের যে কোন পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন৷ (৩) নিরীক্ষকগণ এই ধারার অধীন কৃত নিরীক্ষা প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবেন এবং উক্ত প্রতিবেদনে এই মর্মে উল্লেখ করিতে হইবে যে, তাহাদের মতে বার্ষিক ব্যালেন্সসীটে এমন প্রয়োজনীয় বিবরণাদি সন্নিবেশিত করা হইয়াছে এবং উহা এমনভাবে প্রস্তুত হইয়াছে যাহাতে ব্যাংকের কার্যক্রমের সত্য এবং সঠিক চিত্র প্রদর্শিত হয় এবং এই সব ব্যাপারে ব্যাংকের নিকট হইতে তাহারা কোন ব্যাখ্যা বা তথ্য চাহিয়া থাকিলে উহার সরবরাহ সন্তোষজনক ছিল কিনা তাহার উল্লেখ করিবেন৷ (৪) সরকার এবং ব্যাংকে অর্থ জমাকারীদের স্বার্থরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে কিনা অথবা ব্যাংকের কার্যক্রম নিরীক্ষার ব্যাপারে সংশ্লিষ্ট বিধি-বিধানের পর্যাপ্ততা সম্পর্কে নিরীক্ষকগণের নিকট প্রতিবেদন চাহিয়া সরকার যে কোন সময় নির্দেশ জারী করিতে পারিবেন এবং যে কোন সময় সরকার নিরীক্ষার বিষয়াদি সম্প্রসারণ অথবা নিরীক্ষার পদ্ধতি পরিবর্তন করার জন্য নিরীক্ষকগণকে নির্দেশ প্রদান করিতে পারিবে৷

End of ধারা ১৯.

সূচিপত্র দেখুন: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক আইন, ১৯৯৫