আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক আইন, ১৯৯৫
ধারা ৪আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা, ইত্যাদি
ধারা ৪
4. আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা, ইত্যাদি (১) এই আইন বলবত্ হইবার পর, যতশীঘ্র সম্ভব, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করা হইবে৷ (২) ব্যাংক একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে, এবং এই আইন ও বিধির বিধানাবলী সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয়বিধ সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার ও হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং ইহার নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে বা উহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে৷ (৩) উপ-ধারা (৪) এর বিধান সাপেক্ষে, ব্যাংক কোম্পানী আইন এবং ব্যাংক কোম্পানী সম্পর্কিত আপাততঃ বলবত্ অন্য কোন আইনের বিধান ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না৷ (৪) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ব্যাংক কোম্পানী আইন অথবা ব্যাংক কোম্পানী সংক্রান্ত আপাততঃ বলবত্ অন্য কোন আইনের কোন বিধান ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হইবে বলিয়া নির্দেশ জারী করিলে উক্ত বিধান ব্যাংকের ক্ষেত্রে কার্যকর হইবে৷