Skip to content

জাতীয় গ্রন্থকেন্দ্র আইন, ১৯৯৫

ধারা ১৯National Book Centre এর বিলোপ, ইত্যাদি

বলবৎ

ধারা ১৯

19. National Book Centre এর বিলোপ, ইত্যাদি (১) কেন্দ্র স্থাপনের সঙ্গে সঙ্গে ২৯শে জুলাই, ১৯৬০ সনের বিদ্যমান রেজ্যুলেশন No. F. 7-40/58-Unesco I, অতঃপর উক্ত রেজ্যুলেশন বলিয়া উল্লিখিত, বাতিল হইয়া যাইবে৷ (২) উক্ত রেজ্যুলেশন বাতিল হইবার সঙ্গে সঙ্গে- (ক) উক্ত রেজ্যুলেশনের অধীন গঠিত National Book Centre, অতঃপর উক্ত সংস্থা বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) উক্ত সংস্থার সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার কেন্দ্রে হস্তান্তরিত হইবে এবং কেন্দ্র উহার অধিকারী হইবে; (গ) বিলুপ্ত হইবার পূর্বে উক্ত সংস্থার যে সকল ঋণ, দায় এবং দায়িত্ব ছিল তাহা কেন্দ্রের ঋণ, দায় এবং দায়িত্ব হইবে; (ঘ) উক্ত সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারী কেন্দ্রে বদলী হইবেন এবং তাহারা কেন্দ্র কর্তৃক নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং এইরূপ বদলীর পূর্বে তাঁহারা যে শর্তে চাকুরীতে নিয়োজিত ছিলেন, কেন্দ্র কর্তৃক পরিবর্তিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে তাঁহারা কেন্দ্রের চাকুরীতে নিয়োজিত থাকিবেন৷

End of ধারা ১৯.

সূচিপত্র দেখুন: জাতীয় গ্রন্থকেন্দ্র আইন, ১৯৯৫