Skip to content

জাতীয় গ্রন্থকেন্দ্র আইন, ১৯৯৫

ধারা ৬পরিচালনা বোর্ড

বলবৎ

ধারা ৬

6. পরিচালনা বোর্ড (১) পরিচালনা বোর্ড নিম্্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) পরিচালক, আর্কাইভস্‌ ও জাতীয় গ্রন্থাগার; (গ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যুন উপ-সচিব এর পদমর্যাদা সম্পন্ন উহার একজন কর্মকর্তা; (ঘ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত অন্যুন উপ-সচিব-এর পদমর্যাদা সম্পন্ন উহার একজন কর্মকর্তা; (ঙ) শিক্ষা মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত উহার একজন কর্মকর্তা; (চ) তথ্য মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত উহার একজন কর্মকর্তা; (ছ) বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের সচিব; (জ) পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি; (ঝ) সরকার কর্তৃক মনোনীত দুইজন বুদ্ধিজীবী, যাহাদের একজন মহিলা হইবেন; (ঞ) সরকার কর্তৃক মনোনীত দুইজন পুস্তক প্রকাশক; (ট) সরকার কর্তৃক মনোনীত দুইজন মুদ্রাকর; (ঠ) পরিচালক, গণগ্রন্থাগার অধিদপ্তর; (ড) সভাপতি, মুদ্রণশিল্প সমিতি; (ঢ) পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র, যিনি বোর্ডের সদস্য-সচিবও হইবেন৷ (২) উপ-ধারা (১) (ঝ) ও (ঞ)-এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে দুই বত্সরের মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হওয়ার পূর্বেই কোন কারণ না দর্শাইয়া উক্তরূপ কোন সদস্যকে তাহার পদ হইতে অপসারণ করিতে পারিবে: তবে আরও শর্ত থাকে যে, উক্তরূপ কোন সদস্য সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন৷

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: জাতীয় গ্রন্থকেন্দ্র আইন, ১৯৯৫