পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬
ধারা ২৮ব্যবস্থাপনা পরিচালক
পঞ্চম অধ্যায় সংস্থাপন
ধারা ২৮
28. ব্যবস্থাপনা পরিচালক (১) কর্তৃপক্ষের একজন ব্যবস্থাপনা পরিচালক থাকিবেন, যিনি বোর্ড কর্তৃক, সরকারের অনুমোদনক্রমে, নিযুক্ত হইবেন৷ (২) ব্যবস্থাপনা পরিচালক তিন বত্সরের মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন, এবং পুনরায় নিয়োগের জন্য যোগ্য হইবেন৷ (৩) বোর্ড, সরকারের অনুমোদনক্রমে, ব্যবস্থাপনা পরিচালককে অযোগ্যতা, মানসিক বা শারীরিক অক্ষমতা বা অসদাচরণের কারণে তাহার পদ হইতে অপসারণ করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, অপসারণের আদেশ কেন দেওয়া হইবে না তত্সম্পর্কে ব্যবস্থাপনা পরিচালককে কারণ দর্শাইবার যুক্তিসংগত সুযোগদান না করিয়া উক্তরূপ কোন অপসারণের আদেশ প্রদান করা যাইবে না৷ (৪) ব্যবস্থাপনা পরিচালকের পারিশ্রমিক, সুযোগ-সুবিধা এবং চাকুরীর অন্যান্য শর্তাবলী বোর্ড কর্তৃক নির্ধারিত হইবে৷ (৫) ব্যবস্থাপনা পরিচালক একজন সার্বক্ষণিক কর্মকর্তা এবং কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হইবেন৷ (৬) কর্তৃপক্ষের সহিত কোন ব্যক্তি বা অপর কোন কর্তৃপক্ষের লেনদেনের ব্যাপারে ব্যবস্থাপনা পরিচালক কর্তৃপক্ষের আইনগত প্রতিনিধি হইবেন৷ (৭) এই আইনের বিধান সাপেক্ষে, ব্যবস্থাপনা পরিচালকের নিম্নবর্ণিত ক্ষমতা ও দায়িত্ব থাকিবে, যথা:- (ক) বোর্ড কর্তৃক অনুমোদিত, আর্থিক ও পরিচালনা লক্ষ্যসহ, সকল নীতি ও কর্মপন্থা বাস্তবায়ন ও প্রয়োগ করা; (খ) কর্তৃপক্ষের যাবতীয় কাজকর্ম ও বিষয়াদি আর্থিক ও প্রশাসনিকভাবে নিখুঁত পদ্ধতিতে এবং এই আইন, বিধি ও প্রবিধান অনুযায়ী এবং বোর্ড কর্তৃক অনুমোদিত কোন চুক্তি মোতাবেক পরিচালনা ও ব্যবস্থাপনা করা; (গ) প্রত্যেক আর্থিক বত্সর শেষ হইবার পরবর্তী তিন মাসের মধ্যে, উক্ত বত্সরে কর্তৃপক্ষের কাজকর্ম ও বিষয়াদি পরিচালনা ও কার্যসম্পাদন সম্পর্কে, নিরীক্ষা-প্রতিবেদন ও প্রয়োজনীয় অন্যান্য প্রতিবেদনসহ, একটি বার্ষিক প্রতিবেদন বোর্ডের নিকট পেশ করা; (ঘ) বোর্ডের নিকট, উহার বিবেচনা ও অনুমোদনের জন্য, কর্তৃপক্ষের বার্ষিক বাজেট এবং, প্রয়োজনবোধে, সম্পূরক বাজেট পেশ করা; (ঙ) বোর্ডের নিকট, উহার অনুমোদনের জন্য, সম্প্রসারণ পরিকল্পনাসহ কর্তৃপক্ষের কর্পোরেট পরিকল্পনা এবং বার্ষিক ও মধ্যবর্তী বিনিয়োগ পরিকল্পনা, উহাদের যৌক্তিকতা ও সুবিধাদি এবং প্রযুক্তিগত, আর্থিক ও অর্থনৈতিক যথার্থতা প্রদর্শন করিয়া পেশ করা; (চ) কর্তৃপক্ষের সহিত সরকার অথবা সরকারের কোন দপ্তর, অফিস বা এজেন্সী অথবা অন্য কোন দেশী বা বিদেশী ব্যক্তি, কর্তৃপক্ষ বা এজেন্সীর লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষের প্রতিনিধিত্ব করা; (ছ) চাকুরী বিধি ও প্রবিধান অনুযায়ী কর্তৃপক্ষের সকল কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ প্রদান এবং তাহাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা; (জ) কর্তৃপক্ষের অভ্যন্তরে কর্মকর্তা ও কর্মচারী বদলী করা; (ঝ) পরবর্তী অর্থ বত্সরে সম্ভাব্য কার্যসম্পাদনের মূল্যায়নের ভিত্তিতে সমন্বয়ের মাধ্যমে কর্তৃপক্ষের অভিকর ও চার্জের কোন পরিবর্তন বোর্ডের নিকট সুপারিশ করা; (ঞ) কোন মামলা রুজু করা বা উহার পক্ষ সমর্থন করা বা উহা প্রত্যাহার করা বা আপোষ করা; (ট) কর্তৃপক্ষের কোন বিষয়ে আইনগত পরামর্শ গ্রহণ করা; (ঠ) সরকারের অনুমোদন সাপেক্ষে, কর্তৃপক্ষের কর্পোরেট পরিকল্পনা ও কার্যসূচীর বাস্তবায়ন সম্পর্কে সম্পাদন লক্ষ্য স্থির করা; (ড) কর্মচারীগণের জন্য কার্য সম্পাদন উত্সাহসহ, কর্তৃপক্ষের দৈনন্দিন বিষয়াদি পরিচালনার জন্য চালনা নীতি ও অভ্যন্তরীণ কার্য-পদ্ধতি প্রণয়ন এবং বোর্ডের অনুমোদনক্রমে উহা বাস্তবায়ন করা; (ঢ) বোর্ড কর্তৃক আরোপিত অন্য কোন দায়িত্ব পালন করা৷ (৮) কর্তৃপক্ষের কার্য সম্পাদনের জন্য ব্যবস্থাপনা পরিচালককে জবাবদিহি করিতে হইবে এবং তিনি স্বীকৃত কার্য সম্পাদনের লক্ষ্য অর্জনের জন্য দায়ী থাকিবেন৷ (৯) কর্তৃপক্ষের যাবতীয় কাজকর্ম দক্ষতা ও শৃঙ্খলার সহিত সম্পাদনের জন্য ব্যবস্থাপনা পরিচালক দায়ী থাকিবেন৷ (১০) ব্যবস্থাপনা পরিচালক, বোর্ডের অনুমোদনক্রমে, তাহার যে কোন ক্ষমতা বা দায়িত্ব লিখিত আদেশ দ্বারা, তত্কর্তৃক আরোপিত শর্তে, তাহার কোন অধস্তন কর্মকর্তার উপর অর্পণ করিতে পারিবেন৷
সূচিপত্র দেখুন: পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬