পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬
ধারা ৩৯কর্র্তৃপক্ষের পাওনা আদায়
বলবৎ
ষষ্ঠ অধ্যায় কর্তৃপক্ষ তহবিল
ধারা ৩৯
39. কর্র্তৃপক্ষের পাওনা আদায় (১) কোন ব্যক্তির নিকট হইতে কর্র্তৃপক্ষের পাওনা সরকারী দাবী হিসাবে আদায়যোগ্য হইবে৷ (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোন ব্যক্তি কর্তৃক এই আইনের অধীনে কর্তৃপক্ষকে প্রদেয় কোন অভিকর ও চার্জ আদায়ের জন্য উক্ত ব্যক্তির স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করার ক্ষমতা কর্তৃপক্ষকে প্রদান করিতে পারিবে৷
সূচিপত্র দেখুন: পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬