পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬
ধারা ৪৬সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ
বলবৎ
সপ্তম অধ্যায় বিবিধ
ধারা ৪৬
46. সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ এই আইন, বিধি বা প্রবিধানের অধীন সরল বিশ্বাসে কৃত বা করার জন্য অভীষ্ট কোন কাজের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা তাহার ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে তজ্জন্য কর্তৃপক্ষ, বোর্ড, চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, অথবা অন্য কোন সদস্য, বা ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, বা কর্তৃপক্ষের অন্য কোন কর্মকর্তা, উপদেষ্টা বা কর্মচারীর বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা দায়ের বা অন্য কোন আইনগত কার্যধারা গ্রহণ করা যাইবে না৷
সূচিপত্র দেখুন: পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬