Skip to content

পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬

তফসিল২১৬ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬

বলবৎ

তফসিল

তফসিল ২১৬ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ পরিচালিত হইবে, এবং উক্তরূপ কোন ব্যক্তি বা কর্তৃপক্ষ নিযুক্ত বা নির্ধারিত না হওয়া পর্যন্ত পুরাতন চট্টগ্রাম কর্তৃপক্ষ বা ক্ষেত্রমত, পুরাতন ঢাকা কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সদস্যগণ কর্তৃক উহা পরিচালিত হইবে যেন তাহাদের দ্বারা বোর্ড গঠিত হইয়াছে।

তফসিল, ক্রমিক ৪

(৪) পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ১৯৯৬ (অধ্যাদেশ নং ১৪, ১৯৯৬) এতদ্বারা রহিত করা হইল।

তফসিল, ক্রমিক ৫

(৫) উপ-ধারা (৪) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন কৃত কোন কাজকর্ম বা গৃহীত কোন ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে। তফ্‌সিল (ধারা ৫০ দ্রষ্টব্য) ১। যে কাজের জন্য এই আইন বা কোন বিধি বা প্রবিধানের অধীন লাইসেন্স অনুমোদন বা অনুমতি গ্রহণের প্রয়োজন রহিয়াছে সেই কাজ উক্তরূপ লাইসেন্স, অনুমোদন বা অনুমতি ব্যতিরেকে করা। ২। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ইচ্ছাপূর্বক বা অবহেলার সংগে কোন ময়লার পাত্র, পয়ঃপ্রণালী, নর্দমা বা মলকু-ের অভ্যন্তরস্থ বস্তু বা অন্য কোন ক্ষতিকর পদার্থ নিঃসৃত হইতে অথবা কোন সেচ প্রণালী অথবা এতদুদ্দেশ্যে নির্দিষ্ট নহে এইরূপ অন্য কোন পয়ঃপ্রণালী বা নর্দমায় প্রবাহিত হইতে দেওয়া। ৩। কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে কোন রাস্তায় নর্দমা স্থাপন করা বা বিদ্যমান নর্দমার পরিবর্তন করা। ৪। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে জনসাধারণের চলাচল পথের কোন নর্দমার সহিত কোন বাড়ীর নর্দমার সংযোগ সাধন করা। ৫। বৃষ্টি-পানি নিষ্কাশন প্রণালী হইতে পয়ঃনিষ্কাশন সংযোগ স্থাপন করা বা কর্তৃপক্ষের পয়ঃনিষ্কাশন প্রণালী হইতে বৃষ্টি-পানি নিষ্কাশন সংযোগ স্থাপন করা। ৬। এমন কোন কাজ করা যাহাতে পানযোগ্য পানি ইচ্ছাকৃতভাবে বা অবহেলার সংগে নষ্ট হয় অথবা উক্তরূপ ব্যবহারের অযোগ্য হয়। ৭। ইচ্ছাকৃতভাবে বা অবহেলার সংগে এমনভাবে পানি বা পয়ঃসংযোগ স্থাপন করা বা জলাধার নির্মাণ করা যাহাতে উহা হইতে পানি কর্তৃপক্ষের প্রধান পানি সরবরাহ পাইপ বা নলের মধ্যে গিয়া পড়িতে পারে। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ ২১৭ ৮। জনসাধারণের জন্য পানযোগ্য পানির কূপ বা অন্য কোন উৎসের নিকটে কোন গবাদি পশু বা জন্তুকে পানি সিক্ত করা বা গোসল করান বা কিছু ধৌত করা। ৯। কর্তৃপক্ষের পানি সরবরাহ ব্যবস্থার কোন চোষণ এলাকায় বা উহার নিকটে বা উহার উজানে কোন ময়লা পানি নিক্ষেপ করিয়া অথবা কোন কঠিন বর্জ্য জমা করিয়া কর্তৃপক্ষ কর্তৃক সরবরাহকৃত পানি ইচ্ছকৃতভাবে বা অবহেলার সংগে দূষিত করা। ১০। কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন বা ব্যবস্থাপনাধীন পানি সরবরাহের কোন কূপ, জলাধার, প্রধান পাইপ, নল অথবা অন্য কোন যন্ত্রপাতির ইচ্ছাকৃতভাবে বা অবহেলার সংগে ক্ষতিসাধন করা বা ক্ষতিসাধন করিতে দেওয়া। ১১। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোন প্রধান পাইপ বা নল হইতে পানি টানিয়া নেওয়া বা ভিন্ন দিকে প্রবাহিত করা বা পানি সংগ্রহ করা। ১২। পানির সংযোগে পাম্প স্থাপনের মাধ্যমে কর্তৃপক্ষের প্রধান পানি সরবরাহ পাইপ বা নল হইতে সরাসরি পানি উত্তোলন করা। ১৩। পানি সরবরাহের কোন প্রধান পাইপ, মিটার অথবা অন্য কোন স্থাপনা বা যন্ত্রপাতিতে অবৈধ হস্তক্ষেপ করা। ১৪। পানির মিটারের অবস্থান ইচ্ছাকৃতভাবে এমনভাবে পরিবর্তন করা যাহাতে পানির খরচ কম দেখানো যায়। ১৫। যোগসাজসে বা প্রতারণামূলকভাবে পানির মিথ্যা বিল প্রস্তুত করাইয়া লওয়া যাহাতে মোট খরচকৃত পানির জন্য প্রকৃতপক্ষে যাহা প্রদেয় হয় তাহা হইতে কম পানি-অভিকর প্রদান করা যায়। ১৬। কর্তৃপক্ষের নিকট হইতে প্রাপ্ত পানি অন্য কোন হোল্ডিং-এ নিয়মিতভাবে সরবরাহ করা। ১৭। কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত হওয়া সত্ত্বেও কোন পায়খানা, পেশাবখানা, নর্দমা, মলকু- অথবা ময়লা-আবর্জনা বা পানির আধারের ব্যবস্থা করিতে অথবা উহা বন্ধ, অপসারণ, পরিবর্তন, মেরামত, পরিষ্কার বা জীবাণুমুক্ত করিতে অথবা যথাযথভাবে স্থাপন করিতে ব্যর্থ হওয়া। ১৮। কর্তৃপক্ষ কর্তৃক প্রতিবেশীগণের জন্য ক্ষতিকর অথবা স্থাস্থ্যের জন্য হানিকর ঘোষণা করা সত্ত্বেও, কোন জমি বা গৃহের মালিক বা দখলকার কর্তৃক কোন ব্যক্তিগত কূপ, পুকুর অথবা পানি সরবরাহের অন্য কোন উৎস পরিষ্কার বা মেরামত করিতে বা ঢাকিয়া রাখিতে বা বন্ধ করিয়া দিতে বা সেচন করিয়া ফেলিতে ব্যর্থ হওয়া। ২১৮ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬

End of তফসিল to তফসিল, ক্রমিক ৫.

সূচিপত্র দেখুন: পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬