Skip to content

দেউলিয়া বিষয়ক আইন, ১৯৯৭

ধারা ২৮দরখাস্ত খারিজকরণ

বলবৎতৃতীয় অধ্যায় দেউলিয়া কর্ম, আর্র্জ, ঘোষনাদেশ ইত্যাদি দেউলিয়া

তৃতীয় অধ্যায় দেউলিয়া কর্ম, আর্র্জ, ঘোষনাদেশ ইত্যাদি দেউলিয়া

আর্জি

ধারা ২৮

28. দরখাস্ত খারিজকরণ (১) পাওনাদার কর্তৃক দাখিলকৃত আর্জির ক্ষেত্রে আদালত উহা খারিজ করিয়া দিবে, যদি- (ক) নিম্্নবর্ণিত বিষয়াদির প্রমাণ সম্পর্কে আদালত সন্তুষ্ট না হয়, যথা- (অ) দরখাস্ত দাখিল করার জন্য উক্ত পাওনাদারের অধিকার; (আ) দরখাস্ত শুনানীর তারিখ-নির্ধারণী আদেশের নোটিশ দেনাদারের উপর ২২(২) ধারা অনুসারে জারীকরণ; এবং (ই) অভিযোগকৃত দেউলিয়া কর্ম; অথবা (খ) দেনাদার আদালতকে সন্তুষ্ট করতে পারে যে,- (অ) তিনি তাহার দেনা পরিশোধ করিতে সক্ষম; (আ) তিনি কোন স্বেচ্ছাকৃত খেলাপী (wilfull defaulter) নহেন; অথবা (গ) অন্য কোন কারণে দেউলিয়া ঘোষণাদেশ প্রদান করা সমীচীন নহে মর্মে আদালত সন্তুষ্ট হয়৷ ব্যাখ্যা৷- এই উপ-ধারায় “স্বেচ্ছাকৃত খেলাপী” অর্থ এমন একজন দেনাদার যিনি, আনুষ্ঠানিক দাবীনামা জারির পর, এক বত্সর সময়ব্যাপী অন্ততঃ ৫,০০,০০০.০০ (পাঁচ লক্ষ) টাকার অধিক ব্যাংক-ঋণ অপরিশোধিত রাখিয়াছেন৷ (২) দেনাদার কর্তৃক দাখিলকৃত দরখাস্তের ক্ষেত্রে, উক্ত দরখাস্ত দাখিল করার জন্য দেনাদারের অধিকার সম্পর্কে সন্তুষ্ট না হইলে আদালত উহা খারিজ করিয়া দিবে৷

End of ধারা ২৮.

সূচিপত্র দেখুন: দেউলিয়া বিষয়ক আইন, ১৯৯৭