Skip to content

দেউলিয়া বিষয়ক আইন, ১৯৯৭

ধারা ৫৬প্রমাণের পদ্ধতি

বলবৎষষ্ঠ অধ্যায় সম্পত্তির ব্যবস্থাপনা

ষষ্ঠ অধ্যায় সম্পত্তির ব্যবস্থাপনা

ঘদেনা প্রমাণের পদ্ধতি

ধারা ৫৬

56. প্রমাণের পদ্ধতি (১) কোন দেনার সত্যতা প্রতিপাদন করতঃ (verify) একটি এফিডেভিট আদালতে দাখিল করিয়া বা রেজিষ্টার্ড ডাকযোগে প্রেরণ করিয়া উক্ত দেনা প্রমাণ করা যাইবে৷ (২) উক্ত এফিডেভিটে দেনার একটি হিসাব বিবরণী থাকিতে হইবে অথবা উক্ত বিবরণীর উল্লেখ থাকিতে হইবে; এবং উক্ত দেনা প্রমাণের জন্য কোন দলিল থাকিলে উহাও এফিডেভিটে উল্লেখ করিতে হইবে; এবং আদালত যেকোন সময় এইরূপ দলিল দাখিলের নির্দেশ দিতে পারিবে৷

End of ধারা ৫৬.

সূচিপত্র দেখুন: দেউলিয়া বিষয়ক আইন, ১৯৯৭