Skip to content

দেউলিয়া বিষয়ক আইন, ১৯৯৭

ধারা ৬৮বণ্টনযোগ্য সম্পদের ব্যবস্থাপনা, ইত্যাদি

বলবৎষষ্ঠ অধ্যায় সম্পত্তির ব্যবস্থাপনা

ষষ্ঠ অধ্যায় সম্পত্তির ব্যবস্থাপনা

সম্পত্তি উদ্ধার

ধারা ৬৮

68. বণ্টনযোগ্য সম্পদের ব্যবস্থাপনা, ইত্যাদি (১) নিয়োগলাভের পর রিসিভার অবিলম্বে- (ক) বণ্টনযোগ্য সম্পদ সম্পর্কিত যে সকল দলিল, হিসাব-বহি এবং অন্যান্য কাগজ-পত্র দেনাদারের দখল বা নিয়ন্ত্রণে রহিয়াছে উহাদের বাস্তব (Physical) দখল গ্রহণ করিবেন; (খ) বণ্টনযোগ্য সম্পদের মধ্যে যে সকল বিষয়-সম্পত্তি বা সামগ্রীর বাস্তব দখল গ্রহণ করা সম্ভব উহাদের দখল গ্রহণ করিবেন; (গ) বণ্টনযোগ্য সম্পদের মধ্যে যে সকল সামগ্রী বা অন্যবিধ সম্পত্তি বা দলিলপত্রের বাস্তব দখল গ্রহণ করা সম্ভব নহে উহাদের প্রতীকী (constructive) দখল গ্রহণ করিবেন; (ঘ) উক্তরূপ দখল গ্রহণ কার্যকর করার উদ্দেশ্যে ধারা ৬৫(৪) মোতাবেক ব্যবস্থা গ্রহণসহ আদালতের নিকট হইতে প্রয়োজনীয় অন্যান্য সহায়তা গ্রহণ করিবেন৷ (২) বণ্টনযোগ্য সম্পদের যে সকল বিষয়-সম্পত্তি বা দলিলের দখল রিসিভার গ্রহণ করেন, এই আইনের বিধান অনুযায়ী পাওনাদারগণের সর্বোত্তম স্বার্থে এবং তাহাদের মধ্যে বণ্টনের উদ্দেশ্যে তিনি উহাদের সংরক্ষণ ও ব্যবস্থাপনা পরিচালনা করিবেন৷ (৩) উপ-ধারা (২) এর উদ্দেশ্য পূরণকল্পে, রিসিভার পাওনাদারগণের অভিপ্রায়ের প্রতি যথাসম্ভব লক্ষ্য রাখিবেন এবং তাহাদের অভিপ্রায় নিরূপণকল্পে, তিনি- (ক) পাওনাদার কমিটি গঠিত না হইয়া থাকিলে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও সময়ে অথবা, এইরূপ বিধি না থাকিলে, সময় সময় তিনি যেরূপ উপযুক্ত মনে করেন সেইরূপ পদ্ধতিতে ও সময়ে, অথবা আদালতের নথিতে লিপিবদ্ধ সকল দেনার মোট মূল্যমানের অন্ততঃ ৫০% এর দাবীদার পাওনাদারগণের আবেদনক্রমে, পাওনাদারগণের সভা আহ্বান করিবেন; (খ) পাওনাদার কমিটি গঠিত হইয়া থাকিলে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও সময়ে অথবা, এইরূপ বিধি না থাকিলে, সময় সময় তিনি যেরূপ উপযুক্ত মনে করেন সেইরূপ পদ্ধতিতে ও সময়ে, অথবা উক্ত কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুরোধে উক্ত কমিটির সভা আহ্বান করিবেন; (গ) উক্তরূপ সভায় সভাপতিত্ব করিবেন এবং সভার কার্যবিবরণী লিপিবদ্ধ করাইবেন; (ঘ) ধারা ৬৭-এর অধীনে অনুষ্ঠিত দেনাদারের জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু এবং উহার ফলাফলের সারমর্ম পাওনাদারগণ বা, ক্ষেত্রমত, পাওনাদার কমিটিকে অবহিত করিবেন; (ঙ) পুনর্গঠনের ক্ষেত্রে, বিশেষ ব্যবস্থাপককে উক্ত সভার আলোচ্য বিষয় অবহিত করিবেন এবং তত্সম্পর্কে তাহার কোন প্রস্তাব বা মতামত থাকিলে উহা উপস্থাপনের জন্য তাহাকে যুক্তিসংগত সুযোগ দিবেন৷

End of ধারা ৬৮.

সূচিপত্র দেখুন: দেউলিয়া বিষয়ক আইন, ১৯৯৭