Skip to content

দেউলিয়া বিষয়ক আইন, ১৯৯৭

ধারা ৭৪সরকারী রিসিভার

বলবৎষষ্ঠ অধ্যায় সম্পত্তির ব্যবস্থাপনা

ষষ্ঠ অধ্যায় সম্পত্তির ব্যবস্থাপনা

সম্পত্তি উদ্ধার

ধারা ৭৪

74. সরকারী রিসিভার (১) সরকার উহার বিবেচনামতে প্রয়োজনীয় সংখ্যক ব্যক্তিকে, নির্ধারিত এলাকা এবং নির্ধারিত শ্রেণীর দেউলিয়া বিষয়ক কার্যধারার ব্যাপারে, রিসিভার হিসাবে নিয়োগ করিতে পারিবেন; এইরূপ রিসিভারগণ সরকারী রিসিভার নামে অভিহিত হইবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীনে কোন সরকারী রিসিভার নিযু্‌ক্ত হইলে, তিনি উক্ত উপ-ধারার অধীনে তাহার জন্য নির্ধারিত স্থানীয় অধিক্ষেত্রে উদ্ভূত প্রতিটি দেউলিয়া বিষয়ক কার্যধারার জন্য রিসিভার বা, ক্ষেত্রমত, অন্তর্বতী রিসিভার হইবেন, যদি না আদালত লিখিত কারণ উল্লেখপূর্বক ভিন্নরূপ আদেশ প্রদান করে৷ (৩) ধারা ৬৬-এর বিধানে যাহা কিছুই থাকুক না কেন, সরকারী রিসিভার সময় সময় সরকার কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক পাইবেন, এবং আদালতের অনুমতি ব্যতীত, তিনি উক্তরূপে নির্ধারিত পারিশ্রমিকের অতিরিক্ত কোন পারিশ্রমিক গ্রহণ করিতে পারিবেন না৷

End of ধারা ৭৪.

সূচিপত্র দেখুন: দেউলিয়া বিষয়ক আইন, ১৯৯৭