বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড (পুনর্গঠন) আইন, ১৯৯৭
ধারা ১১দায়
ধারা ১১
11. দায় (১) বিসিআই এর হিসাব বহিতে হিসাবায়িত সকল দায় এর শুধুমাত্র আসল (সুদ ব্যতীত) এই আইনের বিধানাবলী সাপেক্ষে এবং তদনুযায়ী সমন্বয়ের পর, নির্ধারিত দিনে ব্যাংকের দায় হইবে৷ (২) এই আইনের বিধান অনুযায়ী সমন্বয়ের পর হ্রাসকৃত দায় নগদ অর্থে অথবা পাওনাদার যেভাবে চাহেন নিম্্নবর্ণিত সূচী অনুযায়ী সেইভাবে পরিশোধ করা হইবে, যথা:- টাকার পরিমাণ পরিশোধের সময় প্রথম ২৫,০০০ টাকা নির্ধারিত দিনের ০২ মাস পর হইতে ০৪ মাসের মধ্যে৷ আরো ২৫,০০০ টাকা নির্ধারিত দিনের ০৪ মাস পর হইতে ০৬ মাসের মধ্যে৷ আরো ২৫,০০০ টাকা নির্ধারিত দিনের ০৬ মাস পর হইতে ০৮ মাসের মধ্যে৷ আরো ২৫,০০০ টাকা নির্ধারিত দিনের ০৮ মাস পর হইতে ১০ মাসের মধ্যে৷ আরো ২৫,০০০ টাকা নির্ধারিত দিনের ১০ মাস পর হইতে ১২ মাসের মধ্যে৷ আরো ২৫,০০০ টাকা নির্ধারিত দিনের ১২ মাস পর হইতে ১৫ মাসের মধ্যে৷ আরো ৫০,০০০ টাকা নির্ধারিত দিনের ১৫ মাস পর হইতে ১৮ মাসের মধ্যে৷ আরো ৫০,০০০ টাকা নির্ধারিত দিনের ১৮ মাস পর হইতে ২১ মাসের মধ্যে৷ আরো ৫০,০০০ টাকা নির্ধারিত দিনের ২১ মাস পর হইতে ২৪ মাসের মধ্যে৷ আরো ৫০,০০০ টাকা নির্ধারিত দিনের ২৪ মাস পর হইতে ২৭ মাসের মধ্যে৷ আরো ৫০,০০০ টাকা নির্ধারিত দিনের ২৭ মাস পর হইতে ৩০ মাসের মধ্যে৷ আরো ৫০,০০০ টাকা নির্ধারিত দিনের ৩০ মাস পর হইতে ৩৩ মাসের মধ্যে৷ আরো ৫০,০০০ টাকা নির্ধারিত দিনের ৩৩ মাস পর হইতে ৩৬ মাসের মধ্যে৷ আরো ৫০,০০০ টাকা নির্ধারিত দিনের ৩৬ মাস পর হইতে ৪২ মাসের মধ্যে৷ আরো ১,০০,০০০ টাকা নির্ধারিত দিনের ৪২ মাস পর হইতে ৪৮ মাসের মধ্যে৷ আরো ১,০০,০০০ টাকা নির্ধারিত দিনের ৪৮ মাস পর হইতে ৫৪ মাসের মধ্যে৷ আরো ১,০০,০০০ টাকা নির্ধারিত দিনের ৫৪ মাস পর হইতে ৬০ মাসের মধ্যে৷ অবশিষ্ট স্থিতি নির্ধারিত দিনের ৬০ মাস পর৷
সূচিপত্র দেখুন: বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড (পুনর্গঠন) আইন, ১৯৯৭