Skip to content

বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড (পুনর্গঠন) আইন, ১৯৯৭

ধারা ১৫বিসিআই এর কর্মকর্তা ও কর্মচারী

বলবৎ

ধারা ১৫

15. বিসিআই এর কর্মকর্তা ও কর্মচারী (১) ২৮শে এপ্রিল, ১৯৯২ ইং তারিখে বিসিআই এর চাকুরীতে নিযুক্ত ছিলেন এবং যাহাদের বিরুদ্ধে কোন অভিযোগ বা মামলা নাই এমন সকল কর্মকর্তা বা কর্মচারী নির্ধারিত দিনে ব্যাংকে বদলী হইয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং তাহারা যে শর্তাধীনে বিসিআই এর কর্মকর্তা বা কর্মচারী ছিলেন সেই একই শর্তাধীনে ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারী হইবেন এবং তাহাদের চাকুরীর ধারাবাহিকতা বজায় থাকিবে: তবে শর্ত থাকে যে, এইসব কর্মকর্তা বা কর্মচারী ২৮শে এপ্রিল, ১৯৯২ ইং তারিখ হইতে নির্ধারিত দিন পর্যন্ত সময়কালের জন্য কোন বেতন ও ভাতা দাবী করিতে পারিবেন না: আরো শর্ত থাকে যে, বিসিআই এ কোন কর্মকর্তা বা কর্মচারীর ২৮শে এপ্রিল, ১৯৯২ ইং এর পূর্বের বিসিআই এর নিকট কোন পাওনা থাকিলে তাহা ব্যাংক পরিশোধ করিবে৷ (২) ব্যাংক নির্ধারিত দিনের ৩ মাসের মধ্যে, উহার কর্মকর্তা বা কর্মচারীদের জন্য অন্যান্য ব্যাংকের সমতুল্য করিয়া, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে, চাকুরীর শর্তাবলী নির্ধারণ করিবে এবং উহাতে যদি কোন কর্মকর্তা বা কর্মচারীর প্রাপ্ত সুবিধাদি হ্রাস পায় তাহা হইলে ঐ কর্মকর্তা বা কর্মচারী কোন আপত্তি করিতে পারিবেন না৷ (৩) এই ধারার এবং বিসিআই এর সাথে উহার কোন কর্মকর্তা বা কর্মচারীর চাকুরী সংক্রান্ত চুক্তিতে অন্য রকম যাহা কিছুই থাকুক না কেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যাংকের স্বার্থে প্রয়োজন মনে করিলে, উপ-ধারা (১) এর অধীন ব্যাংকে বদলীকৃত বিসিআই এর কোন কর্মকর্তা বা কর্মচারীকে কোন কারণ না দর্শাইয়া বরখাস্ত করিতে পারিবে এবং কাহাকেও এইরূপে বরখাস্ত করা হইলে, প্রচলিত বিধি মোতাবেক তাহার প্রাপ্য দেওয়া হইবে৷

End of ধারা ১৫.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড (পুনর্গঠন) আইন, ১৯৯৭