বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড (পুনর্গঠন) আইন, ১৯৯৭
ধারা ২০জটিলতা নিরসনের ক্ষমতা
বলবৎ
ধারা ২০
20. জটিলতা নিরসনের ক্ষমতা (১) এই আইনের বিধানাবলী কার্যকর করার ক্ষেত্রে কোন অসুবিধা দেখা দিলে সরকার উক্ত অসুবিধা দূরীকরণার্থে, আদেশ দ্বারা যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, এই আইন কার্যকর হওয়ার পাঁচ বছর পর এই ধারার অধীন কোন আদেশ প্রদান করা যাইবে না৷ (২) এই ধারার অধীন প্রদত্ত সকল আদেশ সরকার যত শীঘ্র সম্ভব জাতীয় সংসদে উপস্থাপন করিবে৷
সূচিপত্র দেখুন: বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড (পুনর্গঠন) আইন, ১৯৯৭