বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড (পুনর্গঠন) আইন, ১৯৯৭
ধারা ৫মূলধন
ধারা ৫
5. মূলধন (১) ব্যাংকের অনুমোদিত মূলধন হইবে ২০০ কোটি টাকা এবং তাহার পরিশোধিত মূলধন হইবে ৯২ কোটি টাকা৷ (২) বিভিন্ন শ্রেণীর শেয়ারহোল্ডার নিম্্নবর্ণিত হারে ব্যাংকের শেয়ার ক্রয় করিবেন, যথা:- (ক) ব্যাংকের উদ্যোক্তাগণ, অতঃপর “ক” শ্রেণীর শেয়ারহোল্ডার বলিয়া উল্লিখিত, ২০ কোটি টাকার শেয়ার; (খ) তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অতঃপর “খ” শ্রেণীর শেয়ারহোল্ডার বলিয়া উল্লিখিত, ২০ কোটি টাকার শেয়ার; (গ) আমানতকারী, অতঃপর “গ” শ্রেণীর শেয়ারহোল্ডার বলিয়া উল্লিখিত, ৫২ কোটি টাকার শেয়ার৷ (৩) যদি “খ” এবং “গ” শ্রেণীর শেয়ারহোল্ডার উপ-ধারা (২) এ উল্লিখিত সম্পূর্ণ শেয়ার ক্রয় না করেন, তাহা হইলে উক্ত অবিক্রীত শেয়ার “ক” শ্রেণীর শেয়ারহোল্ডার এর নিকট বিক্রয় করা হইবে অথবা সরকার কর্তৃক নির্ধারিত পরিমাণে উক্ত শ্রেণীর শেয়ারহোল্ডার এবং জনসাধারণের নিকট বিক্রয় করা হইবে৷ (৪) যদি “খ” এবং “গ” শ্রেণীর শেয়ারহোল্ডার তাহাদের জন্য নির্ধারিত অংশ হইতে অধিকতর শেয়ারের জন্য আবেদন করেন, তাহা হইলে সরকার “ক” শ্রেণীর জন্য নির্ধারিত অংশের শেয়ারের পরিমাণ হ্রাস করিয়া “খ” এবং “গ” শ্রেণীর শেয়ার বৃদ্ধি করিতে পারিবে৷
সূচিপত্র দেখুন: বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড (পুনর্গঠন) আইন, ১৯৯৭